দুর্গাপূজার আগে দেশবাসীর জন্য জিএসটি উপহার, আগরতলায় প্রচারে বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য

Date:

জনতার কলম আগরতলা প্রতিনিধি :-দুর্গাপূজার প্রাকমুহূর্তে দেশবাসীর জন্য বিশেষ উপহার দিল কেন্দ্র সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের উপর জিএসটি হার কমানো হয়েছে। এর ফলে সরাসরি উপকৃত হবেন সাধারণ মানুষ। নতুন হারে জিএসটি কার্যকর হয়েছে ২২ সেপ্টেম্বর থেকে।

এই সিদ্ধান্তের প্রচার ও ক্রেতা-বিক্রেতাদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মঙ্গলবার আগরতলার মহারাজগঞ্জ বাজার পরিদর্শন করেন প্রদেশ বিজেপির সভাপতি ও সাংসদ রাজীব ভট্টাচার্য। তিনি বাজারের বিভিন্ন অংশের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং নতুন হারের ফলে ক্রেতা ও বিক্রেতারা কীভাবে লাভবান হবেন, তা বিস্তারিতভাবে বোঝান।

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদ রাজীব ভট্টাচার্য জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে জিএসটি সংস্কারের ফলে সাধারণ মানুষের ব্যয়ের চাপ অনেকটা কমবে। পাশাপাশি ব্যবসায়ী ও ক্রেতাদের মধ্যেও ইতিমধ্যেই এক ধরনের খুশির পরিবেশ তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রী চাইছেন দেশকে স্বনির্ভর করতে স্বদেশী উৎপাদন ও ব্যবহার বাড়াতে। তাই প্রত্যেক ঘরে যেন স্বদেশী পণ্যের ব্যবহার বৃদ্ধি পায়, সেই বিষয়ে আমরা মানুষকে সচেতন করছি। এতে দেশের আর্থিক অবস্থান বিশ্বের মধ্যে আরও শক্তিশালী হবে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ধুরন্ধর: দ্য রিভেঞ্জ—বিশ্বব্যাপী বক্স অফিসে ঝড়, এক সপ্তাহেই ১০৮৮ কোটির রেকর্ড

জনতার কলম ওয়েবডেস্ক :-আদিত্য ধর পরিচালিত এবং রণবীর সিং...

মঙ্গলখালি খুনে বড় সাফল্য, মূল অভিযুক্ত গ্রেপ্তার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মঙ্গলখালি খুনের ঘটনায়...

জেওর বিমানবন্দর উদ্বোধনে মোদির তোপ: সপা-কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ

জনতার কলম ওয়েবডেস্ক :-গৌতম বুদ্ধ নগরের জেওরে নয়ডা ইন্টারন্যাশনাল...

অস্ট্রেলিয়ায় তেল সংকটের আশঙ্কা, জ্বালানি নিরাপত্তায় নতুন পদক্ষেপ আলবানিজ সরকারের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের প্রভাব...