দুই বাংলাদেশী ও দুই ভারতীয় দালালকে আটক করলো পুলিশ ও বিএসএফ যৌথ উদ্যোগে 

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- অবৈধভাবে ভারতে প্রবেশ করার সময় আটক দুই বাংলাদেশী নাগরিক। গ্রেপ্তার করা হয়েছে দুই ভারতীয় দালালকেও। মধুপুর থানার পুলিশ ও বিএসএফ যৌথ ভাবে দুই বাংলাদেশী ও দুই ভারতীয় দালালকে আটক করে। সীমান্ত অতিক্রম করে অবৈধ ভাবে রাজ্যে অনুপ্রবেশ করার সময় তাদেরকে গোপন সংবাদের ভিত্তিতে মধুপুর থানার পুলিশ ও কৈয়াডেপা ক্যাম্পের বিএসএফ আটক করে।

বৃহস্পতিবার সকালে কৈয়াডেপা সীমান্ত এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। পরবর্তী সময় তাদেরকে মধুপুর থানায় নিয়ে যাওয়া হয়। ধৃত দুই বাংলাদেশী নাগরিকের নাম মোঃ রাসেল ও মোহম্মদ জয়নাত। অপরদিকে আটক দুই ভারতীয় দালালের নাম হালাল মিয়া ও জিনাল হোসেন। তাদের বাড়ি চড়িলাম এলাকায়। মধুপুর থানার ওসি দেবজিৎ চ্যাটার্জি জানান ধৃতদের বৃহস্পতিবার আদালতে সোপর্দ করেছে মধুপুর থানার পুলিশ।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

কাফ ইনজুরিতে ভুগছেন ধোনি, শুরুর ম্যাচ মিস করার সম্ভাবনা

জনতার কলম স্পোর্টসডেস্ক :-আইপিএল ২০২৬-এর শুরুতেই বড় ধাক্কা চেন্নাই...

আইপিএল নিয়ে নরম অবস্থান, সম্প্রচারে নিষেধাজ্ঞা উঠল বাংলাদেশে

জনতার কলম স্পোর্টসডেস্ক :-বাংলাদেশে আসন্ন আইপিএল সম্প্রচার নিয়ে আর...

জম্মুতে প্রথম আন্তর্জাতিক হাফ ম্যারাথন, দৌড়াবে প্রায় ৪ হাজার প্রতিযোগী

জনতার কলম স্পোর্টসডেস্ক :-জম্মুতে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে...

মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন: ইরান-ইসরায়েল সংঘাতে যুক্ত হুতি, বাড়ছে উত্তেজনা

জনতার কলম ওয়েবডেস্ক:- মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমেই তীব্র আকার ধারণ...