দীর্ঘ ৬ বছর পর আবেদনে মাঠে ফিরলেন রেফারি রক্তিম সাহা

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- অবশেষে মাঠে ফিরলেন রেফারি রক্তিম সাহা। দীর্ঘ ছয় বছর বাদে মাঠে ফিরলেন জাতীয় রেফারি রক্তিম সাহা। ২০১৮ সালে চন্দ্র মেমোরিয়াল প্রথম ডিভিশন লিগে এগিয়ে চলো সংঘ ও টাউন ক্লাবের ম্যাচে বাঁশি বাজিয়েছিলেন রাজ্যের জাতীয় মানের রেফারি রক্তিম সাহা৷ এই ম্যাচেই তৎকালীন সময়ে টাউন ক্লাবের টিম ম্যানেজার তপন সাহা ও ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকা রেফারি রক্তিম সাহার  মধ্যে পেনাল্টিকে নিয়ে বিবাদ তৈরি হয়েছিল।

দুইজনকে সাসপেন্ড করা হয়েছিল। এই বিবাদকে কেন্দ্র করে দীর্ঘ ৬ বছর মাঠে বাঁশি বাজাননি রক্তিম সাহা। অবশেষে ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের বর্তমান কমিটির যুগ্ম সচিব তথা তৎকালিন সময়ে টাউন ক্লাবের টিম ম্যানেজার তপন সাহার আবেদনে মাঠে ফিরে এসেছেন রক্তিম সাহা। শনিবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে আয়োজিত বি-ডিভিশন লিগে এিপুরা স্পোর্টস স্কুল ও স্কাইলার্কের মধ্যে হওয়া ম্যাচে সহ-কারী রেফারি ছিলেন রক্তিম সাহা।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

কাফ ইনজুরিতে ভুগছেন ধোনি, শুরুর ম্যাচ মিস করার সম্ভাবনা

জনতার কলম স্পোর্টসডেস্ক :-আইপিএল ২০২৬-এর শুরুতেই বড় ধাক্কা চেন্নাই...

আইপিএল নিয়ে নরম অবস্থান, সম্প্রচারে নিষেধাজ্ঞা উঠল বাংলাদেশে

জনতার কলম স্পোর্টসডেস্ক :-বাংলাদেশে আসন্ন আইপিএল সম্প্রচার নিয়ে আর...

জম্মুতে প্রথম আন্তর্জাতিক হাফ ম্যারাথন, দৌড়াবে প্রায় ৪ হাজার প্রতিযোগী

জনতার কলম স্পোর্টসডেস্ক :-জম্মুতে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে...

মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন: ইরান-ইসরায়েল সংঘাতে যুক্ত হুতি, বাড়ছে উত্তেজনা

জনতার কলম ওয়েবডেস্ক:- মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমেই তীব্র আকার ধারণ...