ত্রিপুরাসুন্দরী মন্দিরের উন্নয়ন প্রকল্পের উদ্বোধন: প্রধানমন্ত্রীকে মুখ্যমন্ত্রীর কৃতজ্ঞতা জ্ঞাপন

Date:

জনতার কলম আগরতলা প্রতিনিধি:- ৫১ পীঠের অন্যতম শক্তিপীঠ ত্রিপুরাসুন্দরী মন্দিরের উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে রাজ্যবাসীর পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা। আজ এই উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিগণ উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী আজকের দিনটিকে রাজ্যের ইতিহাসে একটি মাইলফলক বলে অভিমত ব্যক্ত করেন।

পাশাপাশি ত্রিপুরাসুন্দরী মন্দিরকে বিশ্বের দরবারে তুলে ধরার ফলে রাজ্যে দেশ বিদেশের পর্যটকের সংখ্যা আরও বৃদ্ধি পাবে বলেও মুখ্যমন্ত্রী আশা ব্যক্ত করেন। ব্যস্ততার মধ্যেও দেশের প্রধানমন্ত্রীর আগমন রাজ্যের জনগণের প্রতি তাঁর আন্তরিকতা, আস্থা ও বিশ্বাস প্রতিফলিত হয়েছে বলে মুখ্যমন্ত্রী অভিমত ব্যক্ত করেন। উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারের প্রসাদ প্রকল্পে ত্রিপুরাসুন্দরী মন্দিরের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের জন্য ৩৬.৪৩ কোটি টাকা বরাদ্দ করা হয়। এছাড়াও রাজ্য সরকার থেকে ১৭.৬১ কোটি টাকা বরাদ্দ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ধুরন্ধর: দ্য রিভেঞ্জ—বিশ্বব্যাপী বক্স অফিসে ঝড়, এক সপ্তাহেই ১০৮৮ কোটির রেকর্ড

জনতার কলম ওয়েবডেস্ক :-আদিত্য ধর পরিচালিত এবং রণবীর সিং...

মঙ্গলখালি খুনে বড় সাফল্য, মূল অভিযুক্ত গ্রেপ্তার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মঙ্গলখালি খুনের ঘটনায়...

জেওর বিমানবন্দর উদ্বোধনে মোদির তোপ: সপা-কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ

জনতার কলম ওয়েবডেস্ক :-গৌতম বুদ্ধ নগরের জেওরে নয়ডা ইন্টারন্যাশনাল...

অস্ট্রেলিয়ায় তেল সংকটের আশঙ্কা, জ্বালানি নিরাপত্তায় নতুন পদক্ষেপ আলবানিজ সরকারের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের প্রভাব...