ত্রিপুরায় প্রদেশ বিজেপির ৬০ জন মন্ডল সভাপতিদের নাম প্রকাশ 

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দীর্ঘদিনের জল্পনার অবসান শেষে সোমবার বিজেপির ৬০টি মন্ডলের মন্ডল সভাপতিদের নামের তালিকা ঘোষণা করলো প্রদেশ বিজেপি। আজ প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে ৬০টি বিধানসভা কেন্দ্রের মন্ডল সভাপতিদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে।

৬০ জন মন্ডল সভাপতিদের নামের তালিকা একনজরে দেখেনিন :

সিমনার মন্ডল সভাপতি হয়েছেন ইন্দ্রজিৎ দেববর্মা,মোহনপুরের মন্ডল সভাপতি কার্তিক আচার্য, বামুটিয়া মন্ডলের মণ্ডল সভাপতি হয়েছেন শিবেন্দ্র দাস, বড়জলায় রাজীব সাহা, খয়েরপুরে রঞ্জিত ভৌমিক, মজলিসপুরে রঞ্জিত রায়চৌধুরী, মান্দাই অভিজিৎ দেববর্মা, আগরতলা তপন ভট্টাচার্য, রামনগরে অমিতাভ ভট্টাচার্য, টাউন বরদোয়ালি শ্যামল কুমার দেব, বনমালীপুর অনির্বাণ চৌধুরী, প্রতাপগড় স্বপন দাস, বাধারঘাট মনীষ দেব, সূর্য মনির নগরে মন্টু দেবনাথ, টাকার জলা নির্মল দেববর্মা, কমলা সাগর কাজল দেববর্মা, বিশালগড় তপন দাস, গোলাঘাটি নারায়ণ দেবনাথ, চরিলাম তাপস দাস, বক্সনগর অনিল চন্দ্র দাস, নলছর লোকজিত দেবনাথ, সোনামুড়া শুভজিৎ দাস, ধনপুর বিপুল মজুমদার, রামচন্দ্র ঘাট সুকেশ দেববর্মা, খোয়াই অনুকূল দাস, আশারামবাড়ী জয়ন্ত দেববর্মা, কল্যাণপুর নিতাই বল, তেলিয়ামুড়া অচিন্ত্য ভট্টাচার্য, কৃষ্ণপুরে ধনঞ্জয় দাস, বাগমা অমর জমাতিয়া, আরকে পুর সানি সাহা, মাতাবাড়ি বিশ্বজিৎ মারাক, কাকরাবন বিশ্বজিৎ সরকার, অম্পিনগর সত্য মোহন জমাতিয়া, অমরপুর উজ্জ্বল দত্ত, করবুক অসীম ত্রিপুরা, রাজনগর জয়দেব সরকার, বিলোনিয়া সায়ন্তন দত্ত, শান্তির বাজার দেবাশীষ ভৌমিক, ঋষ্যমুখ নকুল পাল, জুলাই বাড়ি সুজিত দত্ত, মনু বিপুল ভৌমিক, সাবরুম গৌতম ত্রিপুরা, রাইমা ভ্যালি ধন্য মানিক্য ত্রিপুরা, কমলপুর সম্পা দাস, সুরমা শুভাশিস আহির, আমবাসা অজয় আধিকারিক, করমছড়া রঞ্জিত দেববর্মা, ছামনু রাজিব চাকমা, পাবিয়াছাড়া সন্তোষ ধর, ফটিকরায় তরুণ কুমার দাস, চন্দ্রপুর পিন্টু ঘোষ, কৈলাশহর প্রীতম ঘোষ, প্যাঁচারথল রাজিব চাকমা, কুর্তি কদমতলা বিমল পুরকায়স্থ, বাগপাশা বিকাশ নাথ, ধর্মনগর শ্যামল নাথ, যুবরাজনগর কিরণ সরকার দেবনাথ, পানিসাগর বিবেকানন্দ দাস, এবং কাঞ্চনপুরে বীরেন্দ্র কর।

এদিকে, সামাজিক মাধ্যমে প্রদেশের নব নিযুক্ত সমস্ত মন্ডল সভাপতিদের অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা l তাছাড়া, নব নিযুক্ত মন্ডল সভাপতিদের অনেক শুভেচ্ছা জানিয়েছেন সাংসদ বিপ্লব কুমার দেব, প্রদেশ বিজেপি সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য্য, মন্ত্রী রতন নাথ লাল, মন্ত্রী সুশান্ত চৌধুরী, প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক সহ অন্যান্যরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

AD

লংতরাই ভ্যালিতে বিজেপির শক্তি প্রদর্শন, মনোনয়নে জনজাতির ঢল

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরার ধলাই জেলার...

মোদির সঙ্গে সাক্ষাৎ করে সম্মানিত যীষ্ণু দেববর্মণ, সোশ্যাল মিডিয়ায় বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মহারাষ্ট্রের রাজ্যপাল হিসেবে...

মনোনয়ন জমায় জনউচ্ছ্বাস, সিপিএমকে কড়া আক্রমণ রতনের 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরা স্বশাসিত জেলা...