ত্রিপুরায় জনজাতি গৌরব দিবস—শোভাযাত্রায় ঐতিহ্য, উন্নয়ন ও সরকারের বার্তা

Date:

জনতার কলম আগরতলা প্রতিনিধি :-জনজাতীয় গৌরব দিবস উপলক্ষে আজ আগরতলার উমাকান্ত একাডেমী স্কুল চত্বরে ছিল উৎসবের আবহ। সকালেই সেখান থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রার নেতৃত্ব দেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা। তাঁর সঙ্গে ছিলেন জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা এবং বিজেপি-র অন্যান্য রাজ্য নেতৃত্ব।

শোভাযাত্রায় অংশ নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “জনজাতিদের নিয়ে দেশের চিন্তাধারায় যে ইতিবাচক পরিবর্তন এনেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অনগ্রসর জনজাতি অধ্যুষিত অঞ্চলগুলিকে উন্নয়নের মূলধারায় আনার যে উদ্যোগ তিনি নিয়েছিলেন, ত্রিপুরা সরকার সেই পথেই নিরলসভাবে কাজ করে চলেছে।” তিনি আরও জানান, রাজ্যের জনজাতি এলাকার শিক্ষাব্যবস্থা, স্বাস্থ্যসেবা, যোগাযোগ ও অর্থনৈতিক উন্নয়নে গত কয়েক বছরে সরকার উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।

বর্ণাঢ্য শোভাযাত্রাটি উমাকান্ত একাডেমী থেকে শুরু হয়ে আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। হাজারো মানুষের উপস্থিতিতে শোভাযাত্রা এগিয়ে চলে এবং রবীন্দ্র ভবনের সামনে গিয়ে এর সমাপ্তি ঘটে।

জনজাতি সমাজের ঐতিহ্য, সংস্কৃতি ও সংগ্রামের ইতিহাস স্মরণে আয়োজিত এই কর্মসূচিকে কেন্দ্র করে আজ রাজধানীজুড়ে ছিল অন্যরকম উদ্দীপনা।

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ধুরন্ধর: দ্য রিভেঞ্জ—বিশ্বব্যাপী বক্স অফিসে ঝড়, এক সপ্তাহেই ১০৮৮ কোটির রেকর্ড

জনতার কলম ওয়েবডেস্ক :-আদিত্য ধর পরিচালিত এবং রণবীর সিং...

মঙ্গলখালি খুনে বড় সাফল্য, মূল অভিযুক্ত গ্রেপ্তার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মঙ্গলখালি খুনের ঘটনায়...

জেওর বিমানবন্দর উদ্বোধনে মোদির তোপ: সপা-কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ

জনতার কলম ওয়েবডেস্ক :-গৌতম বুদ্ধ নগরের জেওরে নয়ডা ইন্টারন্যাশনাল...

অস্ট্রেলিয়ায় তেল সংকটের আশঙ্কা, জ্বালানি নিরাপত্তায় নতুন পদক্ষেপ আলবানিজ সরকারের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের প্রভাব...