ডিভাইডারে ধাক্কা দিয়ে দুর্ঘটনা, আহত ৯জন ছাত্র-ছাত্রীসহ একজন শিক্ষক 

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- যান দুর্ঘটনা কিছুতেই থামছে রাজ্যে। ফের রাজধানীতে দুর্ঘটনা। আহত ১০ জন। এদের মধ্যে ৯ জন পড়ুয়া। আগরতলা শহরের পুরাতন রাজভবনের সামনে ভিআইপি রোডে ভয়াবহ যান দুর্ঘটনা। একটি কমান্ডর গাড়ি রাধানগর থেকে ইকফাই কলেজের উদ্দেশ্যে যাচ্ছিল। এতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়া ছিল।

গাড়িটি পুরাতন রাজভবনের সামনে যাওয়ার পর নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার মাঝে থাকা ডিভাইডারে ধাক্কা মারে। এতে আহত হয় ইকফাই কলেজের ৯ জন ছাত্র-ছাত্রী ও ১ জন শিক্ষক। দমকল বাহিনীর কর্মীরা আহতদের উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যায়।

আহতরা বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন। দমকল বাহিনীর এক কর্মী জানান আহতদের মধ্যে বেশিরভাগ ইকফাই কলেজের ছাত্র-ছাত্রী। আহতদের মধ্যে এক জনের আঘাত গুরুতর বলে জানান তিনি।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ধুরন্ধর: দ্য রিভেঞ্জ—বিশ্বব্যাপী বক্স অফিসে ঝড়, এক সপ্তাহেই ১০৮৮ কোটির রেকর্ড

জনতার কলম ওয়েবডেস্ক :-আদিত্য ধর পরিচালিত এবং রণবীর সিং...

মঙ্গলখালি খুনে বড় সাফল্য, মূল অভিযুক্ত গ্রেপ্তার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মঙ্গলখালি খুনের ঘটনায়...

জেওর বিমানবন্দর উদ্বোধনে মোদির তোপ: সপা-কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ

জনতার কলম ওয়েবডেস্ক :-গৌতম বুদ্ধ নগরের জেওরে নয়ডা ইন্টারন্যাশনাল...

অস্ট্রেলিয়ায় তেল সংকটের আশঙ্কা, জ্বালানি নিরাপত্তায় নতুন পদক্ষেপ আলবানিজ সরকারের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের প্রভাব...