ট্রেনের ধাক্কায় কিশোরের মর্মান্তিক মৃত্যু

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শান্তিরবাজারে ট্রেনের ধাক্কায় এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে বিরচন্দ্র মনু এলাকার দুর্গারাই পাড়ায়। মৃত কিশোরের নাম দীপ কুমার রিয়াং (১৬)।

পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতোই বুধবার সকালেও দীপ প্রাতঃভ্রমণে বের হয়েছিল। বাড়ির পাশে থাকা নিজস্ব রাবার বাগান থেকে ফিরে রেললাইনের ধারে হাঁটার সময় হঠাৎ একটি ট্রেনের ধাক্কায় সে গুরুতর আহত হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা বিষয়টি জানতে পেরে দ্রুত তাকে উদ্ধার করে শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে যান।

কিন্তু হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসকরা দীপকে মৃত বলে ঘোষণা করেন। এই মর্মান্তিক ঘটনায় পরিবারে শোকের মাতম শুরু হয়েছে এবং গোটা এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ধুরন্ধর: দ্য রিভেঞ্জ—বিশ্বব্যাপী বক্স অফিসে ঝড়, এক সপ্তাহেই ১০৮৮ কোটির রেকর্ড

জনতার কলম ওয়েবডেস্ক :-আদিত্য ধর পরিচালিত এবং রণবীর সিং...

মঙ্গলখালি খুনে বড় সাফল্য, মূল অভিযুক্ত গ্রেপ্তার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মঙ্গলখালি খুনের ঘটনায়...

জেওর বিমানবন্দর উদ্বোধনে মোদির তোপ: সপা-কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ

জনতার কলম ওয়েবডেস্ক :-গৌতম বুদ্ধ নগরের জেওরে নয়ডা ইন্টারন্যাশনাল...

অস্ট্রেলিয়ায় তেল সংকটের আশঙ্কা, জ্বালানি নিরাপত্তায় নতুন পদক্ষেপ আলবানিজ সরকারের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের প্রভাব...