ঝুলন যাত্রাকে কেন্দ্র করে জগন্নাথ জিউ মন্দিরে ভিড় জমাচ্ছেন ভক্তরা

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রতিবছর মহাধুমধামে রাজধানীর জগন্নাথ জিউ মন্দির ও ইসকন মন্দিরে ঝুলন যাত্রা উৎসব পালন করা হয়। এবছরও এর ব্যতিক্রম ঘটেনি। সাজিয়ে তোলা হয়েছে দুই মন্দিরই।

রাজধানীর জগন্নাথ জিউ মন্দিরের ভক্তি কমল মহারাজ জানান ঝুলন যাত্রাকে কেন্দ্র করে জগন্নাথ জিউ মন্দিরে ভিড় জমাচ্ছেন ভক্তরা। থাকবে বিভিন্ন অনুষ্ঠান।

ঝুলন পূর্ণিমা হল শ্রীকৃষ্ণের অনুগামীদের একটি গুরুত্বপূর্ণ উৎসব। এটি দোল পূর্ণিমার পরবর্তী বৈষ্ণবদের বড়ো উৎসব। দোলনা সাজানো, ভক্তিমূলক গান, নাচ, সব মিলিয়ে রাধাকৃষ্ণের প্রেমলীলার এটি একটি বিশেষ উৎসব।

ভারতের এই উৎসবে দেশ-বিদেশ থেকে বহু দর্শনার্থীদের আগমন ঘটে। নবদ্বীপে ঝুলন উৎসব একটি বিশেষ আকর্ষণ। বৃন্দাবন, মথুরা আর ইসকন মন্দিরে মহা সমারোহে পালিত হয় এই ঝুলন। ঝুলন পূর্ণিমাকে শ্রাবণী পূর্ণিমাও বলা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

করবুকে বিজেপির শক্তি বৃদ্ধি, ৫২ পরিবারের ১৬৪ জনের যোগদান অবিন্দ্র রিয়াংয়ের সমর্থনে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- করবুক মন্ডলে আসন্ন...

জম্পুই জলায় বিজেপির শক্তি বৃদ্ধি, তিপ্রা মথা থেকে ১৪৯ ভোটারের যোগদান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ১৮ টাকার জলা...

ত্রিপুরার জল সংরক্ষণ ও সোলার উন্নয়ন ‘মন কি বাত’-এ প্রশংসিত: রাজীব ভট্টাচার্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর...

বাড়ি বাড়ি প্রচারে জোর, আলগাপুরে কর্মীদের নিয়ে মাঠে মন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আসন্ন ধর্মনগর বিধানসভা...