জৈব পদ্ধতিতে চাষের ক্ষেত্রে ত্রিপুরা দারুণ অগ্রগতি ঘটিয়েছে : রাজ্যপাল

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পরিবেশবান্ধব চাষের পরিবেশ সৃষ্টির ক্ষেত্রে ত্রিপুরা যে চমকপ্রদ সাফল্য দেখিয়েছে তা প্রশংসার দাবি রাখে। জৈব পদ্ধতিতে চাষের ক্ষেত্রে ত্রিপুরা দারুণ অগ্রগতি ঘটিয়েছে। সমাজ জীবনে ও ভারতীয় অর্থনীতিতে কৃষির গুরুত্ব উপলদ্ধি করে প্রধানমন্ত্রী কৃষকদের অবস্থার উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়েছেন। সোমবার আগরতলা প্রেস ক্লাবে একটি পুস্তিকার আবরণ উন্মোচন করে একথা বললেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু।

এদিন ত্রিপুরার মাটি উর্বরতা, পরীক্ষা, ফসল, চাষাবাস ও গবেষণা শীর্ষক পুস্তিকার আবরণ উন্মোচন হয় প্রেস ক্লাবে। উপস্থিত ছিলেন রাজ্যপাল ছাড়াও আই সি এ আর রিসার্চ কমপ্লেক্সের প্রধান ডঃ বি ইউ চৌধুরী, আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য সহ বিশিষ্টজনেরা।

অনুষ্ঠানে রাজ্যপাল বলেন, কৃষকরা চাষের ক্ষেত্রে যেসব সমস্যার সম্মুখীন হন সেগুলি দূর করার জন্য সরকার প্রকল্প হাতে নিয়েছে। রাজ্যপাল এদিন আশা প্রকাশ করেন, ত্রিপুরার বিভিন্ন জায়গার মাটিতে কি কি ফসল বেশি করে উৎপাদন করা যায় এই বইটি পরে কৃষকরা ভালো ভাবে জানতে পারবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

লংতরাই ভ্যালিতে বিজেপির শক্তি প্রদর্শন, মনোনয়নে জনজাতির ঢল

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরার ধলাই জেলার...

মোদির সঙ্গে সাক্ষাৎ করে সম্মানিত যীষ্ণু দেববর্মণ, সোশ্যাল মিডিয়ায় বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মহারাষ্ট্রের রাজ্যপাল হিসেবে...

মনোনয়ন জমায় জনউচ্ছ্বাস, সিপিএমকে কড়া আক্রমণ রতনের 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরা স্বশাসিত জেলা...

পেট্রোল-ডিজেল ও গ্যাস নিয়ে বৈঠক, আতঙ্ক না ছড়ানোর আহ্বান খাদ্যমন্ত্রীর 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যে জ্বালানির সরবরাহ...