জনস্বার্থে নাগরিক পরিষেবা খতিয়ে দেখলেন মন্ত্রী সুধাংশু দাস

Date:

জনতার কলম আগরতলা প্রতিনিধি :- জনস্বার্থে প্রশাসনিক কার্যক্রমের মানোন্নয়ন ও নাগরিক পরিষেবা দ্রুততর করতে আজ ঊনকোটি জেলা শাসক মহোদয় এবং এআরডিডি মন্ত্রী শ্রী সুধাংশু দাস একযোগে কুমারঘাট মহকুমা শাসকের কার্যালয় পরিদর্শন করেন।

এই পরিদর্শনকালে মন্ত্রী সুধাংশু দাস নাগরিক পরিষেবা সংক্রান্ত যাবতীয় বিষয় খতিয়ে দেখেন এবং বিভিন্ন দপ্তরের কাজের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। পাশাপাশি বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের অর্থ জনস্বার্থে দ্রুত বাস্তবায়নের জন্য মহকুমা শাসকের সঙ্গে বিশেষ আলোচনা করেন তিনি।

সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী সুধাংশু দাস বলেন, “বিভিন্ন প্রশাসনিক সুবিধা ও সরকারি প্রকল্প সমাজের অন্তিম ব্যক্তির দোরগোড়ায় পৌঁছে দিতে বর্তমান রাজ্য সরকার নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছে। উন্নয়নের ধারাকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করাই আমাদের লক্ষ্য।”

এদিনের এই পরিদর্শনের মাধ্যমে স্থানীয় প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি আসবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত কর্মকর্তারা।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

মঙ্গলখালি খুনে বড় সাফল্য, মূল অভিযুক্ত গ্রেপ্তার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মঙ্গলখালি খুনের ঘটনায়...

জেওর বিমানবন্দর উদ্বোধনে মোদির তোপ: সপা-কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ

জনতার কলম ওয়েবডেস্ক :-গৌতম বুদ্ধ নগরের জেওরে নয়ডা ইন্টারন্যাশনাল...

অস্ট্রেলিয়ায় তেল সংকটের আশঙ্কা, জ্বালানি নিরাপত্তায় নতুন পদক্ষেপ আলবানিজ সরকারের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের প্রভাব...

ইন্ডিগো বিমানের জরুরি অবতরণে সরব রেণুকা, এয়ারলাইন্সের নিরাপত্তা নিয়ে প্রশ্ন

জনতার কলম ওয়েবডেস্ক :- ইন্ডিগো বিমানের ইঞ্জিন বিকল হয়ে...