জনজাতি শিক্ষার্থীদের প্রি–পোস্ট মেট্রিক স্কলারশিপে ১০০% কেন্দ্রীয় শেয়ার দাবি সংসদে তুললেন বিপ্লব দেব

Date:

জনতার কলম আগরতলা প্রতিনিধি :-উত্তর–পূর্বাঞ্চলের রাজ্যগুলির সীমিত রাজস্ব আয়ের বিষয়টি সামনে রেখে জনজাতি শিক্ষার্থীদের জন্য প্রি ও পোস্ট মেট্রিক স্কলারশিপ সম্পূর্ণভাবে কেন্দ্রীয় তহবিল থেকে দেওয়ার দাবি সংসদে জোরালোভাবে উপস্থাপন করলেন পশ্চিম ত্রিপুরার সাংসদ ও প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।

সংসদে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, রাজ্যগুলির আর্থিক সীমাবদ্ধতার কারণে জনজাতি শিক্ষার্থীদের স্কলারশিপ প্রদানে বহু সময়ই সমস্যা দেখা দেয়। তাই এই স্কিমের ১০০ শতাংশই কেন্দ্রীয় শেয়ার হওয়া জরুরি। একইসঙ্গে তিনি ২০১৯–২০ অর্থবছরের পর গত পাঁচ বছরে এই স্কলারশিপের অর্থরাশি পুনর্বিবেচনা করে তা বাড়ানোর কোনও পরিকল্পনা রয়েছে কি না, সে বিষয়েও কেন্দ্রীয় জনজাতি বিষয়ক মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

সাংসদ দেব জানান, উত্তর–পূর্বাঞ্চলের জনজাতি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ বিস্তারে কেন্দ্রের আরও সক্রিয় ভূমিকা অত্যন্ত প্রয়োজন। তাঁর এই দাবি সংসদে বিশেষ গুরুত্ব পেয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

হরমুজ প্রণালী দিয়ে মানবিক সহায়তা পরিবহনে সম্মত ইরান

জনতার কলম ওয়েবডেস্ক :- বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ...

বালেন্দ্র শাহ সরকারের প্রথম সিদ্ধান্তেই গ্রেফতার প্রাক্তন প্রধানমন্ত্রী

জনতার কলম ওয়েবডেস্ক :- নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী ও সিপিএন-ইউএমএল-এর...

আবুধাবিতে জেলেনস্কি-শেখ মোহাম্মদের বৈঠক, আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনা

জনতার কলম ওয়েবডেস্ক :- সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট...

পশ্চিম এশিয়া সংঘাতে উত্তেজনা, বিশ্ববাজারে তেলের দামে ঊর্ধ্বগতি

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের প্রেক্ষাপটে...