ছোট পরিসরে দুর্গা পূজা করার উদ্যোগ নিলে ভারত রত্ন সংঘ ক্লাবের এলাকাবাসীদের প্রশাসনের বাধা 

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজধানীর বনেদি ক্লাব গুলির মধ্যে একটি হল ঊষাবাজারস্থিত ভারত রত্ন সংঘ ক্লাব। প্রতি বছর ভারত রত্ন সংঘ ক্লাব বড় পরিসরে দুর্গা পূজা করে থাকে। এই বছর ভারত রত্ন সংঘ ক্লাবের দুর্গা পূজা আদৌ কি হবে। তা নিয়ে দেখা দিয়েছে ধোঁয়াশা। কিছুদিন আগে ঊষাবাজার ভারতরত্ন সংঘের ক্লাব গৃহ প্রশাসন থেকে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।

কারন ক্লাব গৃহটি সরকারি খাস জায়গায় নির্মাণ করা হয়েছিল। এরই মধ্যে এলাকার লোকজন ছোট পরিসরে হলেও এই বছর দুর্গা পূজা করার উদ্যোগ গ্রহণ করে। দুর্গা পূজা করার জন্য অনুমতি চেয়ে প্রশাসনের দ্বারস্থ হয় এলাকাবাসিরা। কিন্তু প্রশাসন থেকে কোন ধরনের সাড়া মিলেনি। তাই রবিবার সকালে এলাকার লোকজন দুর্গা পূজা করার জন্য ভারত রত্ন সংঘ ক্লাবের জায়গাটি পরিষ্কার করতে যায়।

কিন্তু এইদিন প্রশাসন থেকে এলাকাবাসিদের বাধা দান করা হয়। এলাকাবাসিরা জানান ভারত রত্ন সংঘ ক্লাবের দুর্গা পূজা বহু বছর ধরে চলে আসছে। এই বছর তারা ছোট পরিসরে দুর্গা পূজা করার উদ্যোগ গ্রহণ করেছে। তাদের দাবি প্রশাসন থেকে তাদেরকে ছোট পরিসরে পূজা করার জন্য অনুমতি প্রদান করা হোক।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

হরমুজ প্রণালী দিয়ে মানবিক সহায়তা পরিবহনে সম্মত ইরান

জনতার কলম ওয়েবডেস্ক :- বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ...

বালেন্দ্র শাহ সরকারের প্রথম সিদ্ধান্তেই গ্রেফতার প্রাক্তন প্রধানমন্ত্রী

জনতার কলম ওয়েবডেস্ক :- নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী ও সিপিএন-ইউএমএল-এর...

আবুধাবিতে জেলেনস্কি-শেখ মোহাম্মদের বৈঠক, আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনা

জনতার কলম ওয়েবডেস্ক :- সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট...

পশ্চিম এশিয়া সংঘাতে উত্তেজনা, বিশ্ববাজারে তেলের দামে ঊর্ধ্বগতি

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের প্রেক্ষাপটে...