চার লক্ষাধিক টাকার শুকনো গাঁজা সহ আটক এক

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- চার লক্ষাধিক টাকার শুকনো গাঁজা সহ এক গাঁজা কারবারিকে আটক করলো মধুপুর থানার পুলিশ। সোমবার রাতে মধুপুর থানাধীন বড়বাড়ি এলাকায় গোপন খবরের ভিত্তিতে হানা দেয় পুলিশ ও টিএসআর। মধুপুর থানাধীন বড়বাড়ি এলাকায় এক উপজাতি যুবকের বাড়িতে প্রচুর পরিমাণে শুকনো গাঁজা মজুত রয়েছে বলে জানতে পারে পুলিশ।

মধুপুর থানার ওসি পুলিশ এবং টিএসআর নিয়ে বরবাড়ী এলাকায় যুগেশ দেববর্মার বাড়িতে হানা দেয়। তার বাড়িতে হানা দিয়ে প্রায় চার লক্ষাধিক টাকার শুকনো গাজা উদ্ধার করতে সক্ষম হয়। মধুপুর থানার ওসি দেবজিত চ্যাটার্জি জানান প্রচুর পরিমাণে গাজা মজুথ ছিল তার বাড়িতে পুলিশ আসার পূর্বেই সেগুলি অন্যত্র সরিয়ে নেয়। তবে ওসি জানান বাংলাদেশে পাচারের উদ্দেশ্যেই সেগুলি রাখা হয়েছিল।

জানাযায় যুগেশ দেববর্মা দীর্ঘদিন যাবত গাঁজা পাচার বাণিজ্য যুক্ত রয়েছে। ওই এলাকার কিছু সাঙ্গপাঙ্গদের হাত করে সেই ব্যবসা চালিয়ে যাচ্ছে ইতিমধ্যে তাদের নাম পুলিশের হাতে এসে পৌঁছেছে এবং যে কোন মুহূর্তে তাদেরকে গ্রেফতার করা হবে। এদিকে মধুপুর থানা ওসি জানান অভিযুক্ত যুবককে রবিবার এনডিপিএস মামলায় বিশালগড় মহকুমা আদালতের পাঠানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

‘রাজনীতি নয়, ঐক্য প্রয়োজন’—মন কি বাতে মোদির বার্তা

জনতার কলম ওয়েবডেস্ক :- ‘মন কি বাত’ অনুষ্ঠানে দেশবাসীর...

জ্বালানি সংকটে শ্রীলঙ্কার পাশে ভারত, ৩৮ হাজার মেট্রিক টন তেল পাঠালো দিল্লি

জনতার কলম ওয়েবডেস্ক :- জ্বালানি সরবরাহে সংকটে পড়া শ্রীলঙ্কার...

তেহরানে ইরানের সামরিক ঘাঁটিতে ইসরায়েলের ব্যাপক হামলা

জনতার কলম ওয়েবডেস্ক :- ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রীয় অংশে...

মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি, ইউএসএস ট্রিপোলি পৌঁছাল ৩,৫০০ সেনা নিয়ে

জনতার কলম ওয়েবডেস্ক :- ইরানকে ঘিরে ক্রমবর্ধমান উত্তেজনার মাঝেই...