চাকরি মেলায় ১৫০ পদে লোক নিয়োগের ইন্টার্ভিউতে বেকারদের ভিড় 

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্য ও বহিঃরাজ্যের বিভিন্ন বেসরকারি সংস্থায় যাতে রাজ্যের বেকার ছেলে-মেয়েরা চাকরির সুযোগ পান সেজন্য চাকরি মেলার আয়োজন করা হয় বছরের বিভিন্ন সময়ে। বৃহস্পতিবার বহিঃরাজ্যের এক নামই সংস্থার ১৫০ পদে লোক নিয়োগের ইন্টার্ভিউ নেওয়া হয়। ভারত সরকারের ন্যাশনাল কেরিয়ার সার্ভিস প্রকল্পের আওতায় রাজ্যের মডেল কেরিয়ার সেন্টার, ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ আগরতলার ব্যবস্থাপনায় বৃহস্পতিবার হয় চাকরি মেলা।

রাজধানীর অফিসলেনস্থিত শ্রম ভবন প্রাঙ্গণে হয় এই চাকরি মেলা। বেসরকারি কোম্পানি ও সংস্থায় লোক নিয়োগের জন্য এই চাকরি মেলা করা হয়। এদিনের চাকরি মেলায় সকাল থেকে কর্মপ্রার্থীরা ভিড় জমায়। ন্যাশনাল কেরিয়ার সার্ভিস প্রকল্পের এক আধিকারিক জানান ঔরঙ্গাবাদের একটি কোম্পানি ১৫০ টি পদের জন্য লোক নিয়োগের জন্য ইন্টার্ভিউ নেয়। যাদের নিয়োগ করা হবে তাদেরকে ঔরঙ্গাবাদে যেতে হবে। এদিন প্রচুর বেকার ছেলে- মেয়ে চাকরি মেলায় অংশ নেয়।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

হরমুজ প্রণালী দিয়ে মানবিক সহায়তা পরিবহনে সম্মত ইরান

জনতার কলম ওয়েবডেস্ক :- বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ...

বালেন্দ্র শাহ সরকারের প্রথম সিদ্ধান্তেই গ্রেফতার প্রাক্তন প্রধানমন্ত্রী

জনতার কলম ওয়েবডেস্ক :- নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী ও সিপিএন-ইউএমএল-এর...

আবুধাবিতে জেলেনস্কি-শেখ মোহাম্মদের বৈঠক, আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনা

জনতার কলম ওয়েবডেস্ক :- সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট...

পশ্চিম এশিয়া সংঘাতে উত্তেজনা, বিশ্ববাজারে তেলের দামে ঊর্ধ্বগতি

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের প্রেক্ষাপটে...