গোটা দেশের সাথে রাজ্যেও যথাযোগ্য মর্যদায় পালিত হলো ঈদ উৎসব

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসবের মধ্যে একটি হলো ঈদুল আজহা। ঈদুল আজহা কোরবানির ঈদ নামে পরিচিত। যুগ যুগ ধরে এই ঈদ ধর্মপ্রাণ মুসলমানরা পালন করে আসছে যুগ যুগ ধরে। শনিবার সকালে সারাদেশে মুসল্লিরা নিজ নিজ এলাকার ঈদগাহ বা মসজিদে ঈদুল আজহার দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় করেন। গোটা দেশ দুনিয়ার সঙ্গে রাজ্যেও যথাযোগ্য মর‍্যাদা ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং ত্যাগের মহিমায় ঈদ পালিত।

রাজ্যের প্রধান ঈদের নামাজ আদায় অনুষ্ঠিত হয় আগরতলা গেদুমিয়া মসজিদে। আগরতলা শহর ও শহরতলীর সংখ্যা লঘু অংশের মুসলিম সম্প্রদায়ের লোকজন সেখানে ঈদের নামাজ আদায় করেন। ঈদের নামাজ শেষে মহান আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে সামর্থ্যবান মুসলমানরা পশু কোরবানি করছেন। কথিত আছে ঈদুল আজহা মুসলিম ধর্মগুরু হজরত ইব্রাহিম স্বপ্নে আদিষ্ট হয়ে পুত্র ইসমাইল কে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় কোরবানি করতে গিয়েছিলেন।

মহান আল্লাহর পক্ষ থেকে এটি ছিল একটি পরীক্ষা। তিনি পূর্ণ প্রস্তুতি নিয়ে সেই পরীক্ষায় উত্তীর্ণ হন। ইসলামে আরো বর্ণিত আছে, কোরবানি দেওয়ার উদ্দেশ্যে চোখ বাঁধা অবস্থায় হজরত ইব্রাহিম পুত্র ইসমাইল কে কোরবানি দেন। কিন্তু চোখ খুলে দেখেন, তার প্রিয় পুত্র ইসমাইলের পরিবর্তে একটি পশু কোরবানি হয়ে গেছে, সেইদিন থেকে ঈদুল আজহা বা কোরবানির সূত্র বলে খবর। গেদু মিয়া মসজিদে নামাজ আদায়ের পর কোরবানি ঈদের পেক্ষাপট তুলে ধরেন মাওলানা আব্দুল রহমান।এদিন গেদু মিয়া মসজিদে নামাজ আদায় করতে দেখা গেছে যুব কংগ্রেস নেতা শাহাজান মিয়াকে। একে অন্যদের মধ্যে আলিঙ্গনের মাধ্যমে শুভেচ্ছা বিনিময় করতে দেখা ঈদগাহে।

এক প্রতিক্রিয়ায় রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, একটি পশু জবাইয়ের মধ্যে দিয়ে আমরা নিজেদের মধ্যে যে হিংসা বিদ্বেষ রয়েছে সেগুলিকে ত্যাগ করতে চাই। শুধু আগরতলা গেদু মিঞার মসজিদে নয়, শহরের বিভিন্ন মসজিদের ইদগাহ সহ গোটা রাজ্যের সংখ্যালঘু এলাকায় ঈদুল আজহা অনুষ্ঠিত হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

করবুকে বিজেপির শক্তি বৃদ্ধি, ৫২ পরিবারের ১৬৪ জনের যোগদান অবিন্দ্র রিয়াংয়ের সমর্থনে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- করবুক মন্ডলে আসন্ন...

জম্পুই জলায় বিজেপির শক্তি বৃদ্ধি, তিপ্রা মথা থেকে ১৪৯ ভোটারের যোগদান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ১৮ টাকার জলা...

ত্রিপুরার জল সংরক্ষণ ও সোলার উন্নয়ন ‘মন কি বাত’-এ প্রশংসিত: রাজীব ভট্টাচার্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর...

বাড়ি বাড়ি প্রচারে জোর, আলগাপুরে কর্মীদের নিয়ে মাঠে মন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আসন্ন ধর্মনগর বিধানসভা...