গাড়ি চালককে মারধর ও যাত্রীর কাছ থেকে নগদ অর্থ, স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের ঘটনা বিশালগড়ে 

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলাপ্রতিনিধি :- গাড়ি চালককে মারধর ও যাত্রীর কাছ থেকে নগদ অর্থ, স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্তের গ্রেপ্তার দাবি জানালেন যান শ্রমিকরা। মঙ্গলবার যান শ্রমিকরা অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে বিশালগড় থানায় ডেপুটেশন দেয়। একটা সময় চুরি ছিনতাই এর ঘটনার কারনে আতঙ্ক নগরীতে পরিণত হয়েছিল বিশালগড়ের বাইপাস সড়ক।

সন্ধ্যা ঘনিয়ে আসার পর যান চালকরা বিশালগড় বাইপাস সড়ক দিয়ে যান নিয়ে যেতে ভয় পেত। বিশালগড়ের বিধায়ক দীর্ঘদিন প্রচেষ্টা চালিয়ে বিশালগড় বাইপাস সড়ককে চোর ও ছিনতাইকারি মুক্ত করেছেন। কিন্তু এবার বিশালগড় মহকুমা শাসকের কার্যালয়ের সামনে বাস গাড়ি আটক করে লুটপাট চালাল দুষ্কৃতিরা।

যেন সুশাসনের রাজ্যে দুঃশাসন চলছে। সোমবার বিকালে বিশালগড় মহকুমা শাসকের কার্যালয়ের সামনে এক দল দুষ্কৃতকারী একটি বাস গাড়ি আটক করে গাড়ির চালককে মারধর করে। এমনকি বাস গাড়ির কনট্রাকটর সহ যাত্রীর কাছ থেকে টাকা পয়সা সহ স্বর্ণের চেইন দুষ্কৃতকারীরা ছিনতাই করে নিয়ে যায় বলে অভিযোগ।

এই ঘটনার পর আক্রান্ত যান শ্রমিকের পক্ষ থেকে বিশালগড় থানায় মামলা দায়ের করা হয়। মঙ্গলবার যান শ্রমিকরা এক জোট হয়ে বিশালগড় থানায় গিয়ে থানার ওসির নিকট ডেপুটেশন দেয়।যান শ্রমিকরা দাবি জানায় ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার করার। দেখার পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় কিনা?

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

AD

লংতরাই ভ্যালিতে বিজেপির শক্তি প্রদর্শন, মনোনয়নে জনজাতির ঢল

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরার ধলাই জেলার...

মোদির সঙ্গে সাক্ষাৎ করে সম্মানিত যীষ্ণু দেববর্মণ, সোশ্যাল মিডিয়ায় বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মহারাষ্ট্রের রাজ্যপাল হিসেবে...

মনোনয়ন জমায় জনউচ্ছ্বাস, সিপিএমকে কড়া আক্রমণ রতনের 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরা স্বশাসিত জেলা...