গন্ডাছড়ায় ক্ষতিগ্রস্তদের বসবাসের ব্যবস্থা, তাদের খাওয়া, চিকিৎসার ব্যবস্থা সরকারকে বহন করতে হবে : জিতেন্দ্র 

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- গণ্ডাছড়ার ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানালেন বিরোধী দলনেতা জিতেন চৌধুরী। ধলাই জেলার গণ্ডাছড়ায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান বাম বিধায়ক দল। বৃহস্পতিবার বিরোধী দলনেতা জিতেন চৌধুরীর নেতৃত্বে বাম বিধায়ক দল সহ সিপিএম নেতৃত্ব যান। প্রতিনিধি দলে ছিলেন বিধায়ক সুদীপ সরকার, রামু দাস, প্রাক্তন মন্ত্রী নরেশ জমাতিয়া, প্রাক্তন বিধায়ক নকুল দাস, ললিত ত্রিপুরা, সুধন দাস সহ অন্যরা।

তারা এদিন খুন হওয়া পরমেশ্বর রিয়াং এর বাড়িতে যান। কথা বলেন পরিজনদের সঙ্গে। কান্নায় ভেঙে পড়েন মৃত যুবকের মা। তাদের সান্ত্বনা দেন জিতেন চৌধুরী। এর পরে তারা যান দুর্বৃত্তদের আগুনে পুড়ে যাওয়া ও লুটপাট চালানো বাড়ি ঘরে। সেখানে কান্নায় ভেঙে পড়েন সমস্ত কিছু হারিয়ে পথে বসা লোকজন। বাম প্রতিনিধি দল এর পরে যান শরণার্থী শিবিরে। সেখানে বর্তমানে ১৬৫ পরিবারের ৪ শতাধিক মানুষ রয়েছেন।

তাদের সঙ্গে কথা বলেন তারা। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা জিতেন চৌধুরী অভিযোগ করেন গণ্ডাছড়ার অনভিপ্রেত ঘটনা সরকারের বদান্যতায় হয়েছে। তিনি বলেন শিবিরে যারা রয়েছেন তাদের অবস্থা খুবই করুণ। দেওয়া হয়নি মশারি পর্যন্ত। তিনি দাবি জানান, ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতি পূরণ ও নিরাপত্তার ব্যবস্থা করার।

পাশাপাশি তিনি দাবি জানান, যতদিন পর্যন্ত না ক্ষতিগ্রস্তদের বসবাসের ব্যবস্থা হচ্ছে ততদিন তাদের খাওয়া, চিকিৎসার ব্যবস্থা সরকারকে করতে হবে। জিতেন বাবু দাবি জানান ৭ ও ১২-১৩ জুলাইয়ের ঘটনার সঠিক তদন্ত এবং যারা অভিযুক্ত তাদের শাস্তি ও শান্তি- সম্প্রীতি বজায় রাখার ক্ষেত্রে সরকারকে ব্যবস্থা নেওয়ার।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ধুরন্ধর: দ্য রিভেঞ্জ—বিশ্বব্যাপী বক্স অফিসে ঝড়, এক সপ্তাহেই ১০৮৮ কোটির রেকর্ড

জনতার কলম ওয়েবডেস্ক :-আদিত্য ধর পরিচালিত এবং রণবীর সিং...

মঙ্গলখালি খুনে বড় সাফল্য, মূল অভিযুক্ত গ্রেপ্তার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মঙ্গলখালি খুনের ঘটনায়...

জেওর বিমানবন্দর উদ্বোধনে মোদির তোপ: সপা-কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ

জনতার কলম ওয়েবডেস্ক :-গৌতম বুদ্ধ নগরের জেওরে নয়ডা ইন্টারন্যাশনাল...

অস্ট্রেলিয়ায় তেল সংকটের আশঙ্কা, জ্বালানি নিরাপত্তায় নতুন পদক্ষেপ আলবানিজ সরকারের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের প্রভাব...