গত ১১ বছর ধরে ভারত অঘোষিত জরুরি অবস্থার মধ্যে রয়েছে: জয়রাম রমেশ

Date:

জনতার কলম ওয়েবডেস্ক :- গত ১১ বছর ধরে দেশ অঘোষিত জরুরি অবস্থার মধ্যে রয়েছে। এই বক্তব্য কংগ্রেসের সিনিয়র নেতা জয়রাম রমেশের। জয়রাম রমেশ কংগ্রেসের পক্ষ থেকে একটি বিবৃতি জারি করেছেন। তিনি অভিযোগ করেছেন যে গত ১১ বছরে কেন্দ্রীয় সরকার সংবিধানের উপর আক্রমণ করেছে, গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করেছে এবং তদন্তকারী সংস্থাগুলিকে অপব্যবহার করেছে।

“সংবিধানের উপর ক্রমাগত আক্রমণ চলছে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের সময়, প্রধানমন্ত্রী ডঃ ভীমরাও আম্বেদকরের সংবিধান পরিবর্তনের জন্য ৪০০ আসন জিততে চেয়েছিলেন। কিন্তু ভারতের মানুষ তার স্বপ্নকে জলাঞ্জলি দিয়েছিল,” রমেশ বলেন।

“সরকার জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আলোচনা করতে অস্বীকৃতি জানিয়েছে। বিতর্ক ছাড়াই গুরুত্বপূর্ণ বিলগুলিকে জোর করে পাস করা হয়েছে। সংসদীয় কমিটিগুলির ভূমিকাকে পাশ কাটিয়ে দেওয়া হয়েছে।” – জয়রাম রমেশ আরও বলেন। দেশের জরুরি অবস্থার ৫০তম বার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, জরুরি অবস্থার সময় সংবিধানের চেতনা কীভাবে লঙ্ঘিত হয়েছিল তা কোনও ভারতীয় কখনও ভুলতে পারবেন না। জয়রাম রমেশ তখন তার প্রতিক্রিয়া প্রকাশ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ধুরন্ধর: দ্য রিভেঞ্জ—বিশ্বব্যাপী বক্স অফিসে ঝড়, এক সপ্তাহেই ১০৮৮ কোটির রেকর্ড

জনতার কলম ওয়েবডেস্ক :-আদিত্য ধর পরিচালিত এবং রণবীর সিং...

মঙ্গলখালি খুনে বড় সাফল্য, মূল অভিযুক্ত গ্রেপ্তার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মঙ্গলখালি খুনের ঘটনায়...

জেওর বিমানবন্দর উদ্বোধনে মোদির তোপ: সপা-কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ

জনতার কলম ওয়েবডেস্ক :-গৌতম বুদ্ধ নগরের জেওরে নয়ডা ইন্টারন্যাশনাল...

অস্ট্রেলিয়ায় তেল সংকটের আশঙ্কা, জ্বালানি নিরাপত্তায় নতুন পদক্ষেপ আলবানিজ সরকারের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের প্রভাব...