উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হলো ঘরোয়া ফুটবলের আসর

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- প্রায় দু’বছর করোনা মহামারীর কারণে বন্ধ থাকার পর আজ আবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হলো ঘরোয়া ফুটবলের আসর।আজ দুপুরে উমাকান্ত মিনি স্টেডিয়ামে ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন পরিচালিত ত্রিবেনী সংঘ বনাম ভারত রত্ন সংঘের ফুটবল ম্যাচের মধ্য দিয়ে “সি-ডিভিশন” ঘরোয়া ফুটবল আসরের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন রাজ্য সরকার রাজ্যের খেলাধুলার মানকে আরো উন্নততর করার লক্ষে কাজ করে চলছেন এবং কেন্দ্র সরকার যে খেলো ইন্ডিয়া প্রকল্প চালু করেছেন সেই প্রকল্পের মাধ্যমে রাজ্যেও বিভিন্ন খেলাকে উন্নয়নের শিখরে পৌঁছানোর লক্ষে সরকার কাজ করছেন বলে। এদিনের খেলাকে কেন্দ্র করে ক্রীড়া প্রেমীদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

করবুকে বিজেপির শক্তি বৃদ্ধি, ৫২ পরিবারের ১৬৪ জনের যোগদান অবিন্দ্র রিয়াংয়ের সমর্থনে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- করবুক মন্ডলে আসন্ন...

জম্পুই জলায় বিজেপির শক্তি বৃদ্ধি, তিপ্রা মথা থেকে ১৪৯ ভোটারের যোগদান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ১৮ টাকার জলা...

ত্রিপুরার জল সংরক্ষণ ও সোলার উন্নয়ন ‘মন কি বাত’-এ প্রশংসিত: রাজীব ভট্টাচার্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর...

বাড়ি বাড়ি প্রচারে জোর, আলগাপুরে কর্মীদের নিয়ে মাঠে মন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আসন্ন ধর্মনগর বিধানসভা...