কৈলাসহর থানার পুলিশের হাতে আটক দুইজন রোহিঙ্গা

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বৃহস্পতিবার ভোরে কৈলাসহর থানার পুলিশের হাতে আটক দুইজন রোহিঙ্গা। বাংলাদেশ থেকে তারা অবৈধভাবে ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত পাড় হয়ে কৈলাসহরে আসে এবং কৈলাসহর থেকে বহিঃরাজ্যে যাবার জন্য একটি অটোতে উঠলে পুলিশ তাদের আটক থানায় নিয়ে আসে বলে জানান ওসি সুকান্ত সেন চৌধুরী।

অটো দিয়ে ধর্মনগরের উদ্দেশ্যে রওয়ানা দেবার সময় কৈলাসহর শহরের কলেজের পাশে পুলিশ অটোকে দাঁড় করিয়ে তল্লাশী করে। দুইজন রোহিঙ্গা নাগরিকের সাথে অটো চালককেও আটকা করেছে পুলিশ। অবৈধভাবে বাংলাদেশ থেকে আসার ফলে কৈলাসহর থানার পুলিশ দুইজন রোহিঙ্গা নাগরিকের বিরুদ্ধে পাসপোর্ট এক্টে একটি মামলা করে। রোহিঙ্গা নাগরিক এবং অটো চালক সহ তিনজনই কৈলাসহর থানার গারদে রয়েছে।

রোহিঙ্গা নাগরিকরা। কিভাবে ভারত-বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত পাড় হয়ে এসেছে এবং কার মাধ্যমে এসেছে সেই বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। কৈলাসহরের কোন অঞ্চলের সীমান্ত দিয়ে এসেছে এবং বহি: রাজ্যের কোন রাজ্যে যাবে এসব ব্যাপারে পুলিশ ধৃতদের জোর জিজ্ঞাসাবাদ করছে।

ধৃতদের কাছ থেকে পুলিশ তিনটি দামী মোবাইল ফোন এবং বেশকিছু নগদ টাকা উদ্ধার করেছে বলেও পুলিশ সূত্রে জানা যায়। ধৃত দুইজন রোহিঙ্গা নাগরিক বাংলাদেশের চট্টগ্রামের রিফুজি ক্যাম্প থেকে পালিয়ে এসেছে বলে খবর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ধুরন্ধর: দ্য রিভেঞ্জ—বিশ্বব্যাপী বক্স অফিসে ঝড়, এক সপ্তাহেই ১০৮৮ কোটির রেকর্ড

জনতার কলম ওয়েবডেস্ক :-আদিত্য ধর পরিচালিত এবং রণবীর সিং...

মঙ্গলখালি খুনে বড় সাফল্য, মূল অভিযুক্ত গ্রেপ্তার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মঙ্গলখালি খুনের ঘটনায়...

জেওর বিমানবন্দর উদ্বোধনে মোদির তোপ: সপা-কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ

জনতার কলম ওয়েবডেস্ক :-গৌতম বুদ্ধ নগরের জেওরে নয়ডা ইন্টারন্যাশনাল...

অস্ট্রেলিয়ায় তেল সংকটের আশঙ্কা, জ্বালানি নিরাপত্তায় নতুন পদক্ষেপ আলবানিজ সরকারের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের প্রভাব...