“কৃষিই অর্থনীতির মূলভিত্তি”—ধান কাটায় অংশ নিয়ে কৃষকদের উৎসাহ দিলেন কৃষিমন্ত্রী

Date:

জনতার কলম আগরতলা প্রতিনিধি :-রাজ্যের কৃষিক্ষেত্রে এসেছে আশাব্যঞ্জক সাফল্যের বার্তা। এ বছর ধান উৎপাদনে উল্লেখযোগ্য বৃদ্ধি লক্ষ্য করা গেছে বলে জানিয়েছেন ত্রিপুরার কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ। মন্ত্রীর দাবি, খুব শীঘ্রই খোয়াই ও ধলাই জেলা খাদ্যশস্য উৎপাদনে সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠবে।  

শুক্রবার পশ্চিম জেলার লঙ্কামুরায় কৃষক বিষ্ণুপদ অধিকারীর ধানক্ষেত পরিদর্শন করেন কৃষিমন্ত্রী। সেখানে তিনি কৃষকদের সঙ্গে ধান কাটার কাজেও অংশ নেন।

মন্ত্রী জানান, “আজ আমি লঙ্কামুরায় এসেছি, যেখানে বিপুল পরিমাণে সবজি, ফুল ও নানা প্রকারের ফসল উৎপাদন হয়। বিষ্ণুপদ অধিকারী সরকারী সহায়তায় পাঁচ কানির জমিতে কালো চাল, হরিনারায়ণ, কালি খাসা, বিন্নি ও বাসমতিসহ ছয় প্রজাতির ধান চাষ করেছেন। এখন সেই ফসল কাটার উপযুক্ত সময় এসেছে।”

তিনি আরও বলেন, “এ বছর রাজ্যে ধানের ফলন অত্যন্ত সন্তোষজনক। ইতিমধ্যেই তিনটি জেলা ও ৩০টি ব্লক খাদ্যশস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। আবহাওয়া অনুকূল থাকলে খোয়াই ও ধলাই জেলাও খুব শীঘ্রই সেই তালিকায় যুক্ত হবে।”

মন্ত্রী জানান, আগামী দিনে ধান কাটার সুবিধার্থে আধুনিক কৃষিযন্ত্র সরবরাহের পরিকল্পনা নেওয়া হয়েছে। “আমি নিজেও কৃষকের পরিবার থেকে এসেছি। তাই তাদের কষ্ট ও পরিশ্রমের মূল্য আমি বুঝি,” বলেন তিনি।

রতনলাল নাথ আরও যোগ করেন, “আমাদের দেশ আজ চাল, মাছ, দুধসহ নানা কৃষিপণ্য রপ্তানি করছে। কৃষিই আমাদের অর্থনীতির মূলভিত্তি, তাই কৃষকদের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব।”

মন্ত্রী লঙ্কামুরায় কৃষকদের সঙ্গে ধান কাটার সময় স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের উৎপাদন ব্যবস্থার অগ্রগতি সম্পর্কেও খোঁজ নেন। তাঁর উপস্থিতিতে কৃষকদের মধ্যে দেখা যায় প্রবল উচ্ছ্বাস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ধুরন্ধর: দ্য রিভেঞ্জ—বিশ্বব্যাপী বক্স অফিসে ঝড়, এক সপ্তাহেই ১০৮৮ কোটির রেকর্ড

জনতার কলম ওয়েবডেস্ক :-আদিত্য ধর পরিচালিত এবং রণবীর সিং...

মঙ্গলখালি খুনে বড় সাফল্য, মূল অভিযুক্ত গ্রেপ্তার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মঙ্গলখালি খুনের ঘটনায়...

জেওর বিমানবন্দর উদ্বোধনে মোদির তোপ: সপা-কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ

জনতার কলম ওয়েবডেস্ক :-গৌতম বুদ্ধ নগরের জেওরে নয়ডা ইন্টারন্যাশনাল...

অস্ট্রেলিয়ায় তেল সংকটের আশঙ্কা, জ্বালানি নিরাপত্তায় নতুন পদক্ষেপ আলবানিজ সরকারের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের প্রভাব...