কুপওয়ারায় সেনা অভিযানে দুই অনুপ্রবেশকারী নিহত

Date:

জনতার কলম ওয়েবডেস্ক :- জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলার কেরন সেক্টরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে দুই অনুপ্রবেশকারী নিহত হয়েছে। শুক্রবার গভীর রাতে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

সেনা মুখপাত্র জানিয়েছেন, এলওসি পার হয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিল একদল সশস্ত্র জঙ্গি। সতর্ক টহলদার সেনারা তাঁদের গতিবিধি টের পেয়ে চ্যালেঞ্জ করলে শুরু হয় গুলির লড়াই।

তীব্র গুলিযুদ্ধে দুই অনুপ্রবেশকারী নিহত হয় বলে জানা গেছে। সেনা মুখপাত্র আরও জানান, এলাকায় এখনও তল্লাশি অভিযান চলছে এবং গোটা সীমান্ত অঞ্চলকে ঘিরে কড়া নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।

সেনাবাহিনীর দাবি, পাকিস্তান অধিকৃত কাশ্মীরের দিক থেকে অনুপ্রবেশের চেষ্টা অব্যাহত থাকলেও ভারতীয় বাহিনীর সতর্ক পাহারায় প্রতিটি ষড়যন্ত্রই ব্যর্থ হচ্ছে।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ধুরন্ধর: দ্য রিভেঞ্জ—বিশ্বব্যাপী বক্স অফিসে ঝড়, এক সপ্তাহেই ১০৮৮ কোটির রেকর্ড

জনতার কলম ওয়েবডেস্ক :-আদিত্য ধর পরিচালিত এবং রণবীর সিং...

মঙ্গলখালি খুনে বড় সাফল্য, মূল অভিযুক্ত গ্রেপ্তার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মঙ্গলখালি খুনের ঘটনায়...

জেওর বিমানবন্দর উদ্বোধনে মোদির তোপ: সপা-কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ

জনতার কলম ওয়েবডেস্ক :-গৌতম বুদ্ধ নগরের জেওরে নয়ডা ইন্টারন্যাশনাল...

অস্ট্রেলিয়ায় তেল সংকটের আশঙ্কা, জ্বালানি নিরাপত্তায় নতুন পদক্ষেপ আলবানিজ সরকারের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের প্রভাব...