কুখ্যাত ছিনতাইবাজকে গ্রেফতার করেছে পুলিশ

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাস্তার মাথা ছিনতাই কান্ডে গ্রেপ্তার ১১ তম অভিযুক্ত। ঘটনার বিবরনে জানা যায়, গত ১০ তারিখে এক ব্যক্তি উদয়পুর ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে দুই বন্ধুকে নিয়ে পুজো দিয়ে বাড়ি ফেরার পথে বিশালগড় গোকুলনগর রাস্তারমাথা বন্ধন ব্যাংকের সামনে তাদের বাইকের তেল শেষ হয়ে যায়। তিনজন বন্ধু স্থির করেন রাস্তা দিয়ে চলার পথে যদি কারো কাছ থেকে তেল পাওয়া যায় তাহলে তেল নিয়ে সামনের দিকে এগিয়ে যাবে। হঠাৎ করে দুটি গাড়ি করে মোট ১২ জনের এক ছিনতাইবাজ দল সেই ৩ জনের পথ আটকায়ও তাদেরকে বেধড়ক মারধর করে তাদের কাছ থেকে পাঁচ হাজার দশ টাকা, একটি মোবাইল ছিনতাই করে নিয়ে যায় ।পরবর্তী সময়ে পুলিশ ঘটনার তদন্তে নেমে এখন পর্যন্ত ১১ জনকে গ্রেফতার করেছে । পুলিশ জানিয়েছে, খুব শীঘ্রই এই ছিনতাই কাণ্ডের সমস্ত কুশীলবদের ধরতে সক্ষম হবে ।

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

মোদি-ট্রাম্প ফোনালাপ: ইলন মাস্ক যুক্ত থাকার খবর খারিজ বিদেশ মন্ত্রকের

জনতার কলম ওয়েবডেস্ক :- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন...

আগরতলায় নিয়ম ভেঙে জ্বালানি বিক্রি, সিল পেট্রোল পাম্প

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগরতলা শহরের গণরাজ...

টিটিএএডিসি ভোটের আগে হিংসার ছায়া, বিজেপি-তিপ্রা মথা সংঘাতে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টিটিএএডিসি নির্বাচনের আগে...

কাফ ইনজুরিতে ভুগছেন ধোনি, শুরুর ম্যাচ মিস করার সম্ভাবনা

জনতার কলম স্পোর্টসডেস্ক :-আইপিএল ২০২৬-এর শুরুতেই বড় ধাক্কা চেন্নাই...