কুকুরের কামড়ে আহত ২৫ থেকে ৩০ জন লোক

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- কুকুরের কামড়ে আহত ২৫ থেকে ৩০ জন ছুটেছে জিবিও আইজিএম হাসপাতালে । ঘটনাটি শুরু হয়েছে রানির বাজার বৃদ্ধি আশ্রম থেকে । প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে সাদা রংয়ের কুকুরটি রাস্তায় যাকে পাচ্ছে তাকেই কামড়িয়ে পালাচ্ছে ।এদিকে কুকুরের কামড়ে আহত হয়ে আইজিএম হাসপাতালে ইতিমধ্যে ১০ থেকে ১৫ জন লোক চিকিৎসা পরিষেবা নিতে হাজির হয়েছে । বাকি অনেক লোক জিবি হাসপাতালে চিকিৎসা পরিষেবা নেওয়ার জন্য ছুটছে বলে জানা যায় । সাদা রঙের এই কুকুরটি রাজধানীর মঠচৌমুহনী এলাকা পর্যন্ত এতগুলি লোককে কামড়ে দিলেও কুকুরটিকে আটকানোর চেষ্টা কেউ করেনি । অবিলম্বে যদি প্রশাসনিক উদ্যোগ গ্রহণ করে কুকুরটিকে না আটকানো যায় তাহলে আরো অনেক লোককে কামড়ে দেওয়ার সম্ভাবনা প্রবল বলে অভিমত ব্যক্ত করেছে জনৈক প্রত্যক্ষদর্শী । ধারণা করা হচ্ছে কুকুরটির মস্তিষ্ক বিকৃত রয়েছে ।

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ধুরন্ধর: দ্য রিভেঞ্জ—বিশ্বব্যাপী বক্স অফিসে ঝড়, এক সপ্তাহেই ১০৮৮ কোটির রেকর্ড

জনতার কলম ওয়েবডেস্ক :-আদিত্য ধর পরিচালিত এবং রণবীর সিং...

মঙ্গলখালি খুনে বড় সাফল্য, মূল অভিযুক্ত গ্রেপ্তার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মঙ্গলখালি খুনের ঘটনায়...

জেওর বিমানবন্দর উদ্বোধনে মোদির তোপ: সপা-কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ

জনতার কলম ওয়েবডেস্ক :-গৌতম বুদ্ধ নগরের জেওরে নয়ডা ইন্টারন্যাশনাল...

অস্ট্রেলিয়ায় তেল সংকটের আশঙ্কা, জ্বালানি নিরাপত্তায় নতুন পদক্ষেপ আলবানিজ সরকারের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের প্রভাব...