করোনা আক্রান্ত বলে মিথ্যের আশ্রয় নিয়ে নকল করতে গিয়ে ধৃত এক পরীক্ষার্থী

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- করোনা আক্রান্ত বলে মিথ্যের আশ্রয় নিয়ে নকল করতে গিয়ে ধৃত এক পরীক্ষার্থী। রবিবার ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন সিনিয়ন কম্পিউটার এসিস্টেন্ট নিয়োগের জন্য একটি পরীক্ষা নেয়। রাজধানীর বানী বিদ্যাপীঠ স্কুলে সেন্টার ছিল। বিশ্বজিৎ চক্রবর্তী নামে এক যুবক পরীক্ষা দিতে যায়।

পরীক্ষা দিতে গিয়ে সে নিজেকে করোনা আক্রান্ত বলে দাবি করে এবং করোনা আক্রান্ত হওয়ার প্রমান স্বরূপ একটি কাগজ দেখায়। তখন তাকে পৃথক কক্ষে পরীক্ষা প্রদানের ব্যবস্থা করে দেওয়া হয়। কিন্তু দেখা যায় সে পরীক্ষা দেওয়ার সময় পকেট থেকে মোবাইল বের করে নকল করছিল।

পরীক্ষা গ্রহণের দায়িত্বে থাকা আধিকারিকরা তাকে হাতেনাতে আটক করে। পরে পশ্চিম থানার লিখিত অভিযোগ দায়ের করা হয়। সোমবার অভিযুক্ত বিশ্বজিৎ চক্রবর্তীকে আদালতে সোপর্দ করে পশ্চিম আগরতলা থানার পুলিশ। ঘটনা জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ধুরন্ধর: দ্য রিভেঞ্জ—বিশ্বব্যাপী বক্স অফিসে ঝড়, এক সপ্তাহেই ১০৮৮ কোটির রেকর্ড

জনতার কলম ওয়েবডেস্ক :-আদিত্য ধর পরিচালিত এবং রণবীর সিং...

মঙ্গলখালি খুনে বড় সাফল্য, মূল অভিযুক্ত গ্রেপ্তার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মঙ্গলখালি খুনের ঘটনায়...

জেওর বিমানবন্দর উদ্বোধনে মোদির তোপ: সপা-কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ

জনতার কলম ওয়েবডেস্ক :-গৌতম বুদ্ধ নগরের জেওরে নয়ডা ইন্টারন্যাশনাল...

অস্ট্রেলিয়ায় তেল সংকটের আশঙ্কা, জ্বালানি নিরাপত্তায় নতুন পদক্ষেপ আলবানিজ সরকারের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের প্রভাব...