কদমতলা ও পানিসাগরের ঘটনা নিয়ে স্থানীয় পুলিশ প্রশাসনকে কাঠগড়ায় দাঁড় করালেন বিরোধী দলনেতা

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- উত্তর জেলার কদমতলা ও পানিসাগরের ঘটনা নিয়ে স্থানীয় পুলিশ প্রশাসনকে কাঠগড়ায় দাঁড় করালেন বিরোধী দলনেতা জিতেন চৌধুরী। রবিবার সিপিএম ধর্মনগর জেলা অফিসে সাংবাদিক সম্মেলনে তিনি গোটা ঘটনার জন্য স্থানীয় প্রশাসনকে দায়ী করলেন। তাছাড়া জেলা পুলিশ সুপারের ভূমিকা নিয়েও তিনি প্রশ্ন তুলেন।

সাংবাদিক সম্মেলনে রাজ্য সম্পাদক ছাড়াও উপস্থিত ছিলেন জেলা সম্পাদক অমিতাভ দত্ত,মহকুমা সম্পাদক অভিজিৎ দে,বিধায়ক ইসলাম উদ্দিন,বিধায়ক শৈলেন্দ্র নাথ,প্রাক্তন বিধায়িকা বিজিতা নাথ। সাংবাদিক সম্মেলন থেকে জীতেন চৌধুরী‌ আরো জানান, পুলিশ প্রশাসনকে আগাম জানিয়ে শনিবার রাতে ধর্মনগরে আসেন এবং ধর্মনগর সার্কিট হাউসে রাত্রি যাপন করেন।

কিন্তু যখন রবিবার সকালে অপ্রীতিকর ঘটনা ঘটে যাওয়া সেই সকল স্থানগুলোতে তিনি যেতে চাইলে পুলিশ প্রশাসন অনুমতি দেয়নি বলে অভিযোগ। পুলিশ থেকে জানানো হয় গোটা এলাকা জুড়ে ১৬৩ ধারা জারি রয়েছে,তাই সংশ্লিষ্ট স্থানগুলোতে যাওয়ার অনুমতি নেই।

কিন্তু ১৬৩ ধারা চলাকালীন ৫ জন লোক যাওয়ার অনুমতি থাকলেও পুলিশ সেই জায়গায় যাবার অনুমতি দেয়নি বলে অভিযোগ করেন। জিতেন বাবু এদিন দাবি জানান কদমতলা এলাকায় যে সকল দোকান মালিকদের ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রাণ হারিয়েছে সকলকেই আর্থিক অনুদান দেওয়ার। জিতেন বাবু স্থানীয় প্রশাসনের ভূমিকায় ক্ষুব্ধ।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ধুরন্ধর: দ্য রিভেঞ্জ—বিশ্বব্যাপী বক্স অফিসে ঝড়, এক সপ্তাহেই ১০৮৮ কোটির রেকর্ড

জনতার কলম ওয়েবডেস্ক :-আদিত্য ধর পরিচালিত এবং রণবীর সিং...

মঙ্গলখালি খুনে বড় সাফল্য, মূল অভিযুক্ত গ্রেপ্তার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মঙ্গলখালি খুনের ঘটনায়...

জেওর বিমানবন্দর উদ্বোধনে মোদির তোপ: সপা-কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ

জনতার কলম ওয়েবডেস্ক :-গৌতম বুদ্ধ নগরের জেওরে নয়ডা ইন্টারন্যাশনাল...

অস্ট্রেলিয়ায় তেল সংকটের আশঙ্কা, জ্বালানি নিরাপত্তায় নতুন পদক্ষেপ আলবানিজ সরকারের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের প্রভাব...