কঙ্গনার ‘সুপারস্টার কপূর’-এর বিরুদ্ধে নালিশ!

Date:

 

 

জনতার কলম ওয়েবডেস্ক :- তারকা সন্তানদের সঙ্গে কঙ্গনার এমনিতেই আঁদায়-কাঁচকলা সম্পর্ক। সদ্য ‘রকি অউর রানি কি প্রেম কহানি’ মুক্তির পর থেকে, একের পর এক তোপ দেগেছেন কর্ণ জোহর থেকে শুরু করে রণবীর সিংহকে নিয়ে। এ বার কঙ্গনার নিশানায় কপূর পরিবারের ছেলে। এক গুচ্ছ অভিযোগ এনেছেন কঙ্গনা আলিয়া ভট্টের স্বামীর দিকে, যদিও নাম উল্লেখ না করেই ‘সুপারস্টার কপূর’ বলে সম্বোধন করেছেন তাঁকে। কেবল ইনস্টাগ্রামের পাতায় বিস্ফোরক সব অভিযোগ করেই ক্ষান্ত হননি অভিনেত্রী, তাঁর সমাজমাধ্যমের পাতা হ্যাক্‌ড হয়ে যাওয়ার সসম্ভাবনার কথা জানিয়ে মুম্বই পুলিশের দ্বারস্থও হয়েছেন।২০২২ সালে ১৪ এপ্রিল ভট্ট পরিবারের কন্যা আলিয়া ভট্ট, এবং কপূর পরিবারের পুত্র রণবীর কপূর সাত পাকে বাঁধা পড়েন। ওই বছর নভেম্বর মাসে কন্যাসন্তানেরও জন্ম দেন আলিয়া। কিন্তু রণবীর এবং আলিয়ার এই বিয়েটাই নাকি ‘ভুয়ো’! এ বার এক কদম এগিয়ে কঙ্গনার দাবি, তাঁদের কোলের সন্তান নাকি প্রচারের জন্য। শুধু তাই নয়, নিজের ইনস্টাগ্রামের পাতায় এক গুচ্ছ স্টোরি দিয়ে অভিনেত্রী দাবি করেছেন, কপূর পরিবারের ছেলে তাঁর কাছে প্রেম ভিক্ষা করেছেন বার বার। কঙ্গনার কথায়, ”বলিউডের একজন সুপারস্টার, আমার বাড়িতে এসে তাঁর সঙ্গে প্রেম করার প্রস্তাব দেন। লুকিয়ে লুকিয়ে দেখা করতেন আমার সঙ্গে। তাঁর এমন আচরণ নিয়ে প্রশ্ন করতেই তিনি জানান, তিনটি ছবিতে প্রস্তাব পেয়েছেন বলিউডের এক প্রভাবশালীর মেয়ের সঙ্গে সম্পর্কের বদলে। কিন্তু ওকে ভালবাসেন না। তবে আমার বিষয়টা ভাল লাগেনি বলেই এড়িয়ে গিয়েছি। এর পর বিভিন্ন নম্বর থেকে আমার সঙ্গে চ্যাট করা শুরু করেন। আমি সব ক’টা নম্বর ব্লক করে দিই। তার পরই দেখি, আমার বিভিন্ন ‘ডিভাইস’ হ্যাক্‌ড হয়ে গিয়েছে। তিনি আমার কাছে দাবি করেন, তাঁর বিয়েটা লোক দেখানো, সন্তানও নাকি সেই প্রচারের অঙ্গ।” এই গোটা লেখায় সরাসরি কারও নাম নিলেও, কঙ্গনার ইশারা কাদের দিকে,, তা বুঝতে বাকি নেই বলিপাড়ার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

হরমুজ প্রণালী দিয়ে মানবিক সহায়তা পরিবহনে সম্মত ইরান

জনতার কলম ওয়েবডেস্ক :- বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ...

বালেন্দ্র শাহ সরকারের প্রথম সিদ্ধান্তেই গ্রেফতার প্রাক্তন প্রধানমন্ত্রী

জনতার কলম ওয়েবডেস্ক :- নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী ও সিপিএন-ইউএমএল-এর...

আবুধাবিতে জেলেনস্কি-শেখ মোহাম্মদের বৈঠক, আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনা

জনতার কলম ওয়েবডেস্ক :- সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট...

পশ্চিম এশিয়া সংঘাতে উত্তেজনা, বিশ্ববাজারে তেলের দামে ঊর্ধ্বগতি

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের প্রেক্ষাপটে...