এনআইটিতে পড়ুয়া ছাত্রের মৃত্যুর ঘটনার তদন্তের জন্য কমিশন গঠনের দাবি জানালো এন এস ইউ আই 

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- এনআইটি আগরতলার এক ছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল ক্যাম্পাসে। পড়ুয়াদের আন্দোলনের চাপে কর্তৃপক্ষ তদন্ত কমিশন গঠন করেছে। অভিজিৎ পাণ্ডে নামে বহিঃরাজ্যের এক যুবক এন আই টি আগরতলাতে লেখাপড়া করতো। সম্প্রতি অভিজিৎ পাণ্ডে নামে পড়ুয়া হোস্টেলে অসুস্থ হয়ে পড়ায় তাঁর সহপাঠিরা এন আই টি আগরতলার ক্যাম্পাসে হাসপাতালে নিয়ে যায়।

অভিযোগ সেখানে ঠিক মতো পরিষেবা দেওয়া হয়নি। তাই নিজ বাড়িতে চলে যায় এই ছাত্র। কিন্তু পরে মৃত্যু হয় অভিজিতের। এই ঘটনা এন আই টি আগরতলা ক্যাম্পাসে বুধবার এসে পৌঁছতেই আন্দোলনে নামেন পড়ুয়ারা। তারা কলেজ চত্বরে বিক্ষোভ দেখাতে থাকেন।

ঘটনার খবর পেয়ে বৃহস্পতিবার সেখানে যান এন এস ইউ আই-র রাজ্য নেতৃত্ব। তারাও আন্দোলনে শামিল হন। তারা দাবি জানায় ঘটনার তদন্তের জন্য কমিশন গঠনের। পরে অবশ্য কলেজ কর্তৃপক্ষ পড়ুয়াদের দাবি মেনে তদন্ত কমিশন গঠন করেন। যাতে ঘটনার সুষ্ঠু তদন্ত করা হয়। তবে এখন দেখার কবে নাগাদ তদন্ত কমিশন রিপোর্ট বের হয় তদন্ত শেষে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ধুরন্ধর: দ্য রিভেঞ্জ—বিশ্বব্যাপী বক্স অফিসে ঝড়, এক সপ্তাহেই ১০৮৮ কোটির রেকর্ড

জনতার কলম ওয়েবডেস্ক :-আদিত্য ধর পরিচালিত এবং রণবীর সিং...

মঙ্গলখালি খুনে বড় সাফল্য, মূল অভিযুক্ত গ্রেপ্তার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মঙ্গলখালি খুনের ঘটনায়...

জেওর বিমানবন্দর উদ্বোধনে মোদির তোপ: সপা-কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ

জনতার কলম ওয়েবডেস্ক :-গৌতম বুদ্ধ নগরের জেওরে নয়ডা ইন্টারন্যাশনাল...

অস্ট্রেলিয়ায় তেল সংকটের আশঙ্কা, জ্বালানি নিরাপত্তায় নতুন পদক্ষেপ আলবানিজ সরকারের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের প্রভাব...