এক পশলা বৃষ্টিতে স্মার্ট সিটির বিভিন্ন সড়কে জল

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রবিবার গভীর রাত থেকে সোমবার ভোরে মুষলধারে বৃষ্টি হয় রাজ্যের বিভিন্ন এলাকায়। ফলে আগরতলা শহরের বিভিন্ন জায়গায় জল জমে যায়। শহরের বিভিন্ন রাস্তায় জল জমে যাওয়ায় প্রয়োজনীয় কাজে বের হওয়া লোকজন ভোগান্তির শিকার হন।

তবে লক্ষণীয় বিষয় হল বেশি সময় শহরে জল ছিল না। ধীরে ধীরে জল নেমে স্বাভাবিক হয়। সোমবার সকালে বৃষ্টি বন্ধ হওয়ার সাথে সাথে শহরের বিভিন্ন এলাকায় জমে যাওয়া জল নামতে শুরু করে। খুব অল্প সময়ের মধ্যে জল নেমে যায়।

তাছাড়া শুধু রাজধানী নয়, বৃষ্টির প্রভাব পড়েছে গোমতি জেলার উদয়পুরেও। জেলা হাসপাতালের শল্য চিকিৎসা বিভাগ কাদা ও জলের মধ্যে একাকার হয়ে ওঠে। এর ফলে রোগীদের চরম ভোগান্তি শুরু হয়। হাসপাতাল প্রশাসনের তরফে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলেই অভিযোগ।

পাশাপাশি, শহরের পরিস্থিতি নিয়ে এক ব্যক্তি জানান আগরতলা শহরের জল নিষ্কাশনের জন্য যে সকল ড্রেন গুলি রয়েছে, সেই গুলি আবর্জনায় পরিপূর্ণ হয়ে রয়েছে। যার কারনে শহরের কিছু কিছু স্থানে জল জমে গিয়েছিল। তিনি আরও জানান আগরতলা শহরের ড্রেন গুলি পরিষ্কার করা প্রয়োজন। বর্ষার আগে জল নিকাশি ব্যবস্থা পরিষ্কার করার দাবি উঠেছে সচেতন মহল থেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

করবুকে বিজেপির শক্তি বৃদ্ধি, ৫২ পরিবারের ১৬৪ জনের যোগদান অবিন্দ্র রিয়াংয়ের সমর্থনে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- করবুক মন্ডলে আসন্ন...

জম্পুই জলায় বিজেপির শক্তি বৃদ্ধি, তিপ্রা মথা থেকে ১৪৯ ভোটারের যোগদান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ১৮ টাকার জলা...

ত্রিপুরার জল সংরক্ষণ ও সোলার উন্নয়ন ‘মন কি বাত’-এ প্রশংসিত: রাজীব ভট্টাচার্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর...

বাড়ি বাড়ি প্রচারে জোর, আলগাপুরে কর্মীদের নিয়ে মাঠে মন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আসন্ন ধর্মনগর বিধানসভা...