ঋণে জর্জরিত যুবকের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মোবাইল নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া । পরি নামে ফাঁসিতে আত্মহত্যা করল স্বামী ।ঘটনা রাজধানীর চান্দিনা মুড়া এলাকায় । গভীর শোকের ছায়া পরিবার-পরিজনদের মধ্যে । ভূপাল সরকার নামে ২৭ বছরের যুবক সামাজিকভাবে বিয়ে করেছিল দুর্জয়নগরের অপর্না মণ্ডল সরকারকে । গত সাত বছর আগে বিয়ে হয়েছিল তাদের । বর্তমানে একটি কন্যা সন্তান রয়েছে । সম্প্রতি ঋণের জালে জর্জরিত হয়ে পড়েছিল ভূপাল । ঘর থেকে স্ত্রীর গলার চেইন পর্যন্ত নিয়ে বিক্রি করে ফেলেছিল । ঋণের জ্বালায় প্রায় প্রতিদিন সংসারে অশান্তি লেগেই থাকতো । মারধর করতো স্ত্রী ও কন্যাকে । গতকালকেও স্ত্রীকে মারধর করায় সে চলে গিয়েছিল বাপের বাড়িতে । এই সুযোগে রাগে অপমানে ভোপাল খালি ঘরে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে । ঘরের দরজা ভেঙ্গে উদ্ধার করে নিয়ে আসা হয় জিবি হাসপাতালে । জিবিতে চিকিৎসকরা দেখেই তাকে মৃত বলে ঘোষণা করে ।

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ধুরন্ধর: দ্য রিভেঞ্জ—বিশ্বব্যাপী বক্স অফিসে ঝড়, এক সপ্তাহেই ১০৮৮ কোটির রেকর্ড

জনতার কলম ওয়েবডেস্ক :-আদিত্য ধর পরিচালিত এবং রণবীর সিং...

মঙ্গলখালি খুনে বড় সাফল্য, মূল অভিযুক্ত গ্রেপ্তার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মঙ্গলখালি খুনের ঘটনায়...

জেওর বিমানবন্দর উদ্বোধনে মোদির তোপ: সপা-কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ

জনতার কলম ওয়েবডেস্ক :-গৌতম বুদ্ধ নগরের জেওরে নয়ডা ইন্টারন্যাশনাল...

অস্ট্রেলিয়ায় তেল সংকটের আশঙ্কা, জ্বালানি নিরাপত্তায় নতুন পদক্ষেপ আলবানিজ সরকারের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের প্রভাব...