ঈদ উল ফিতর উপলক্ষে রাজ্য জুড়ে উৎসবের আবহ

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- গোটা দেশের সাথে রাজ্যেও উৎসবের আমেজে পালিত হচ্ছে খুশির ঈদ, ঈদ উল ফিতর। ঈদ-উল-ফিতর উপলক্ষে রাজধানীতে মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় সোমবার সকালে গেদু মিয়ার মসজিদ প্রাঙ্গনে। এখানে নামাজ পাঠ করান আগরতলা কেন্দ্রীয় টাউন জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুর রহমান কাসেমী। দেশের শান্তি মৈত্রী প্রগতি এবং বৈচিত্রের মধ্যে ঐক্যের বাতাবরণ কে আরও সুদৃঢ করার আহ্বান জানান তিনি।

রবিবার সন্ধ্যারাতে চাঁদ দেখার সাথে সাথেই সারা দেশের সাথে রাজ্যেও মুসলিম ধর্মাবলম্বীদের মধ্যে আনন্দের বন্যা বইতে শুরু করে ।সোমবার সকালে সেই আনন্দ উৎসবের আবহ তৈরি করে ।এই উৎসব ঈদুল ফিতরের। সোমবার সারা দেশের সাথে রাজ্যও পালিত হয় খুশির এই ঈদ। এই উপলক্ষে রাজধানীতে মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় সোমবার সকালে গেদু মিয়ার মসজিদ প্রাঙ্গনে। এখানে প্রচুর সংখ্যক মুসলিম ধর্মাবলম্বী নামাজ পাঠের জন্য সমবেত হন ।বয়স্কদের হাত ধরে মসজিদ প্রাঙ্গনে উপস্থিত ছিল কচিকাঁচারাও। তাদের সকলকে নামাজ পাঠ করান আগরতলা কেন্দ্রীয় টাউন জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুর রহমান কাসেমী।

নামাজ পাঠের পর উপস্থিত সকলেই একে অপরকে আলিঙ্গনে জড়িয়ে ধরে ঈদ মোবারক জানান ।ঈদ উল ফিতর প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আগরতলা কেন্দ্রীয় টাউন জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুর রহমান কাসেমী বলেন ,দীর্ঘ এক মাসের উপবাস সমাপ্তির পর এই ঈদ উল ফিতর অনুষ্ঠানে আসে। খুশির এই ঈদে বছরের প্রতিটি মুহূর্ত সকল পরিবার এবং সকলের হৃদয় মহানন্দে ভরপুর থাকুক। এই ঈদ কেবলমাত্র একটি সম্প্রদায়ের ধর্মীয় উৎসব নয়। এই খুশির ঈদ সকল সম্প্রদায়ের একতার মূর্ত প্রতীক। তিনি আরো জানান, ঈদ উল ফিতর উপলক্ষে গোটা দেশের শান্তি সম্প্রীতি মৈত্রী ও প্রগতি আরো সুদৃঢ় হয়ে উঠুক।

ঈদ উল ফিতর উপলক্ষে রাজ্যের সকল অংশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করেন রাজ্যের বিশিষ্ট সাংবাদিক মোঃ সাজ্জাদ আলী। তিনি বলেন ,জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে খুশির এই ঈদ উল ফিতর সকলের মধ্যে একতার বার্তা বয়ে আনুক। এদিন নামাজ পাঠে উপস্থিত সকলেই প্রার্থনা করেছেন বলে জানান তিনি।

এদিন রাজধানীর বিভিন্ন মসজিদ প্রাঙ্গনে ঈদ উল ফিতর উপলক্ষে সকালে নামাজ পাঠ হয় ।এই নামাজ পাঠে অংশগ্রহণ করেন প্রচুর সংখ্যক মুসলিম ধর্মাবলম্বীরা। রাজ্যের বিভিন্ন জেলা ও মহকুমায় অবস্থিত মসজিদ প্রাঙ্গনেও ঈদ উল ফিতর উপলক্ষে নামাজ পাঠে মুসলিম ধর্মাবলম্বীদের সমাগম লক্ষ্য করা যায়। নামাজের পর উপস্থিত সকলেই একে অপরকে জড়িয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ধুরন্ধর: দ্য রিভেঞ্জ—বিশ্বব্যাপী বক্স অফিসে ঝড়, এক সপ্তাহেই ১০৮৮ কোটির রেকর্ড

জনতার কলম ওয়েবডেস্ক :-আদিত্য ধর পরিচালিত এবং রণবীর সিং...

মঙ্গলখালি খুনে বড় সাফল্য, মূল অভিযুক্ত গ্রেপ্তার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মঙ্গলখালি খুনের ঘটনায়...

জেওর বিমানবন্দর উদ্বোধনে মোদির তোপ: সপা-কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ

জনতার কলম ওয়েবডেস্ক :-গৌতম বুদ্ধ নগরের জেওরে নয়ডা ইন্টারন্যাশনাল...

অস্ট্রেলিয়ায় তেল সংকটের আশঙ্কা, জ্বালানি নিরাপত্তায় নতুন পদক্ষেপ আলবানিজ সরকারের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের প্রভাব...