আর মাত্র পাঁচ দিন গোটা দেশের সাথে রাজ্যেও সাড়ম্বরে পালিত হবে বড়দিন

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বড়দিন বা খ্রিস্টমাস বা ক্রিসমাস একটি বাৎসরিক খ্রিস্টীয় উৎসব যা ২৫শে ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে পালিত হয়। প্রকৃতিগতভাবে একটি খ্রিষ্টীয় ধর্মানুষ্ঠান হওয়া সত্ত্বেও, একাধিক অ-খ্রিষ্টান সম্প্রদায়ও মহাসমারোহে বড়দিন উৎসব পালন করে। এমনকি কোনো কোনো ক্ষেত্রে উৎসবের আয়োজনে প্রাক-খ্রিষ্টীয় ও ধর্মনিরপেক্ষ বিষয়ভাবনার সমাবেশও দেখা যায়।

উপহার প্রদান, সংগীত, বড়দিনের কার্ড বিনিময়, গির্জায় ধর্মোপাসনা, ভোজ, এবং বড়দিনের বৃক্ষ, আলোকসজ্জা, মালা, মিসলটো, যিশুর জন্মদৃশ্য, এবং হলি সমন্বিত এক বিশেষ ধরনের সাজসজ্জার প্রদর্শনী আধুনিককালে বড়দিন উৎসব উদ্‌যাপনের অঙ্গ। আজ ১৯শে ডিসেম্বর আর মাত্র পাঁচ দিন পরে গোটা দেশের সাথে রাজ্যেও সাড়ম্বরে পালিত হবে বড়দিন। এই বড়দিনকে সামনে রেখে ইতিমধ্যে সেজে উঠছে চার্চ ও বিভিন্ন বাড়ি ঘর।

তাছাড়া, এই বড়দিনকে কেন্দ্র করে মন মাতানো রকমারি সামগ্রী দিয়ে দোকান সাজিয়ে তুলেছেন বিক্রেতারা। আজ রাজধানীর শকুন্তলা রোডস্থিত দোকান গুলিতে খ্রীস্ট মাসের পসরা সাজিয়ে বসার চিত্র পরিলক্ষিত হয়েছে। এদিন সংবাদ মাধ্যমকে এক বিক্রেতা জানান হিন্দুদের দুর্গোৎসবে যেমন সকলে মাইল আনন্দে মেতে উঠি ঠিক তেমনি খ্রিস্টান ধর্মাবলম্বীদের এই উৎসবে আমরা সবাই মেতে উঠি , এছাড়া বাজারে জিনিসপত্রের চাহিদা রয়েছে এবং আগামীদিনে এই চাহিদা বাড়বে বলে আশা ব্যক্ত করলেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

কাফ ইনজুরিতে ভুগছেন ধোনি, শুরুর ম্যাচ মিস করার সম্ভাবনা

জনতার কলম স্পোর্টসডেস্ক :-আইপিএল ২০২৬-এর শুরুতেই বড় ধাক্কা চেন্নাই...

আইপিএল নিয়ে নরম অবস্থান, সম্প্রচারে নিষেধাজ্ঞা উঠল বাংলাদেশে

জনতার কলম স্পোর্টসডেস্ক :-বাংলাদেশে আসন্ন আইপিএল সম্প্রচার নিয়ে আর...

জম্মুতে প্রথম আন্তর্জাতিক হাফ ম্যারাথন, দৌড়াবে প্রায় ৪ হাজার প্রতিযোগী

জনতার কলম স্পোর্টসডেস্ক :-জম্মুতে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে...

মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন: ইরান-ইসরায়েল সংঘাতে যুক্ত হুতি, বাড়ছে উত্তেজনা

জনতার কলম ওয়েবডেস্ক:- মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমেই তীব্র আকার ধারণ...