আমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ ঘোষণা করল টাটা গ্রুপ,

Date:

জনতার কলম ওয়েবডেস্ক :- নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ ঘোষণা করল টাটা গ্রুপ, আরও একাধিক প্রতিশ্রুতি। উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুরে আহমেদাবাদের মেঘানিনগর এলাকায় এয়ার ইন্ডিয়ার এআই-১৭১ ফ্লাইটটি উড্ডয়নের কিছুক্ষণ পরেই মেডিক্যাল ছাত্রাবাসের ওপর বিধ্বস্ত হয়। বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার মডেলের বিমানটি লন্ডনের গ্যাটউইক যাচ্ছিল। এতে ২৪২ জন আরোহী ছিলেন, যাদের মধ্যে বেশির ভাগই ভারতীয় ও ব্রিটিশ নাগরিক। 

বৃহস্পতিবার এক্স-এ দেওয়া এক বিবৃতিতে টাটা গ্রুপ জানিয়েছে, নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশের পাশাপাশি আহতদের চিকিৎসা খরচও বহন করা হবে। একই সঙ্গে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মেডিক্যাল ছাত্রাবাসটি পুনর্গঠনে সহায়তা করবে তারা। বিবৃতিতে বলা হয়, এই মর্মান্তিক মুহূর্তে আমাদের শোকের গভীরতা ভাষায় প্রকাশ করার উপায় নেই। আমরা নিহতদের পরিবারের পাশে আছি এবং ক্ষতিগ্রস্ত সবার পুনরুদ্ধারে প্রয়োজনীয় সব সহায়তা দেবো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

অস্ট্রেলিয়ায় তেল সংকটের আশঙ্কা, জ্বালানি নিরাপত্তায় নতুন পদক্ষেপ আলবানিজ সরকারের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের প্রভাব...

ইন্ডিগো বিমানের জরুরি অবতরণে সরব রেণুকা, এয়ারলাইন্সের নিরাপত্তা নিয়ে প্রশ্ন

জনতার কলম ওয়েবডেস্ক :- ইন্ডিগো বিমানের ইঞ্জিন বিকল হয়ে...

ত্রিপুরায় মাদক ও মানি লন্ডারিং চক্রে ইডির কড়া পদক্ষেপ

জনতার কলম ওয়েবডেস্ক :- বৃহৎ পরিসরে গাঁজা পাচার ও অর্থপাচারের...

তৃণমূলের চাপে মালদায় পুলিশ পর্যবেক্ষক পরিবর্তন

জনতার কলম ওয়েবডেস্ক :- মালদা জেলার চারটি বিধানসভা কেন্দ্রে...