আজ দেশজুড়ে রব উঠছে দুর্নীতি ইন্ডিয়া ছাড়ো, পরিবারবাদ ইন্ডিয়া ছাড়ো : মোদি

Date:

Oজনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রেলের অনুষ্ঠান মঞ্চ থেকে একযোগে বিরোধীদের তীব্র আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী। মোদি দাবি করলেন কেন্দ্র সরকার ভোটব্যাংকের ঊর্ধ্বে উঠে উন্নয়নে বিশ্বাসী। সেখানে বিরোধীরা নেতিবাচক রাজনীতি করছেন। না নিজেরা করবে, না অন্যদের করতে দেবে। এই চিন্তাভাবনা নিয়ে চলছে বিরোধীরা। বিরোধীদের উদ্দেশে মোদির তির, ৭০ বছরে নিজেরা ওয়ার মেমোরিয়াল করেনি। কিন্তু ওয়ার মেমোরিয়াল তৈরি হওয়ার পর সমালোচনা করেছে। নতুন সংসদ ভবনের উদ্বোধনেরও বিরোধিতা করেছে। সর্দার প্যাটেলের মূর্তিরও সমালোচনা করেছে বিরোধীরা।

 

 

প্রধানমন্ত্রী দাবি করেন, আজ গোটা বিশ্বের নজর ভারতের দিকে। গোটা বিশ্বে ভারতের সম্মান বেড়েছে, বিশ্ববাসী ভারতকে সম্মানের চোখে দেখছে। এর দুটি কারণ। এক, ভারতবাসী প্রায় ৩০ বছর বাদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ সরকার এনেছে। দুই, সেই নিরঙ্কুশ সরকার ধারাবাহিকভাবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছে, যা কঠিন চ্যালেঞ্জের স্থায়ী সমাধানের পথে পদক্ষেপ।’ অর্থাত্‍ এক্ষেত্রেও প্রধানমন্ত্রী নিজের সরকারের প্রশংসা করেছেন। সেই সঙ্গে কৌশলে বার্তা দিয়ে দিয়েছেন, একক সংখ্যাগরিষ্ঠ সরকার যে হারে উন্নয়ন করতে পারে কোনও জোট সরকার বা ‘মিলিজুলি সরকার’ সেই হারে উন্নয়ন করতে পারবে না। বস্তুত এদিন সরকারি অনুষ্ঠান থেকে পুরোপুরি রাজনৈতিক বক্তৃতা রাখলেন প্রধানমন্ত্রী। বললেন, ‘আজ দেশজুড়ে রব উঠছে দুর্নীতি ইন্ডিয়া ছাড়ো, পরিবারবাদ ইন্ডিয়া ছাড়ো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

অস্ট্রেলিয়ায় তেল সংকটের আশঙ্কা, জ্বালানি নিরাপত্তায় নতুন পদক্ষেপ আলবানিজ সরকারের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের প্রভাব...

ইন্ডিগো বিমানের জরুরি অবতরণে সরব রেণুকা, এয়ারলাইন্সের নিরাপত্তা নিয়ে প্রশ্ন

জনতার কলম ওয়েবডেস্ক :- ইন্ডিগো বিমানের ইঞ্জিন বিকল হয়ে...

ত্রিপুরায় মাদক ও মানি লন্ডারিং চক্রে ইডির কড়া পদক্ষেপ

জনতার কলম ওয়েবডেস্ক :- বৃহৎ পরিসরে গাঁজা পাচার ও অর্থপাচারের...

তৃণমূলের চাপে মালদায় পুলিশ পর্যবেক্ষক পরিবর্তন

জনতার কলম ওয়েবডেস্ক :- মালদা জেলার চারটি বিধানসভা কেন্দ্রে...