আজ থেকে কার্যকর ট্রাম্পের চাপানো ২৬ শতাংশ শুল্ক, প্রভাব পড়ল শেয়ার বাজারে!

Date:

জনতার কলম ওয়েবডেস্ক :- দ্বিতীয় বার আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পরই ডোনাল্ড ট্রাম্প নতুন শুঙ্কনীতির কথা বলেছিলেন। গত ২ এপ্রিল তিনি নতুন হারে শুক্ষের কথা যোষণা করেন। তালিকা দিয়ে জানান কোন দেশের পণ্যের উপর কত পরিমাণ শুল্ক আরোপ করবে আমেরিকা। ভারতীয় পণ্যের উপর চাপানো আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২৬ শতাংশ আমদানি শুল্ক কার্যকর হলে বুধবার থেকে।

বিশ্বব্যাপী ভারতের শেয়ার বাজারে শুরু থেকেই লাল’ সঙ্কেত। গত সোমবার বাজার বন্ধের সময় শেয়ার সূচক প্রায় ১১০০ পয়েন্ট মতো কম ছিল। মঙ্গলবার বাজার কিছুটা চাঙ্গা হলেও বুধবার সকাল থেকে তা আবার নিম্নমুখী। এখনও পর্যন্ত ৫০০-এর কাছাকাছি পয়েন্ট পড়েছে। সেই আবহেই গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছে নরেন্দ্র মোদীর মন্ত্রিসভা। গত সপ্তাহে ট্রাম্পের পাল্টা শুষ্কনীতি ঘোষণার পর থেকেই শেয়ার বাজারে পতন লক্ষণীয়।

কী ভাবে ট্রাম্পের শুল্কনীতির প্রভাব কমানো যায়, তা নিয়ে আলোচনা হবে এই বৈঠকে। ভারতের পক্ষে আশার কথা, ট্রাম্পের শুল্কনীতি থেকে বাদ পড়েছে বেশ কয়েকটি গণ্য। সেই তালিকায় রয়েছে তামা, ইস্পাত, অ্যালুমিনিয়াম, সোনা ও রুপোর বাট, ওষুষ এবং ওষুধ তৈরির কাঁচামাল। তবে এই সব গণ্য ছাড়া বাকি ভারতীয় পণ্যের উপর আরোপিত ২৬ শতাংশ শুল্ক কার্যকর হচ্ছে বুধবার থেকেই।

এই পরিস্থিতিতে মোদী সরকার কোন পথে হাঁটে, সকলের নজর সেই দিকে। সূত্রের খবর, আমেরিকার উপর পাল্টা শুল্ক চাপানোর পথে হাঁটবে না ভারত। তার পরিবর্তে মোদী সরকার আমেরিকা-ভারত বাণিজ্যচুক্তি নিয়ে সক্রিয় ভাবে কাজ করছে। শুধু ভারত নয়, বিশ্বের অন্যান্য দেশের উপরেও নেমে এসেছে শুল্ক-খাঁড়া। দ্বিতীয় বার আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পরই ট্রাম্প নতুন শুষ্কনীতির কথা বলেছিলেন। তিনি জানান, যে দেশ আমেরিকার পণ্যে যতটা শুল্ক চাপিয়ে থাকে, সেই দেশের পণ্যে পাল্টা তার উপযুক্ত শুল্ক চাপানো হবে। গত ২ এপ্রিল তিনি নতুন হারে শুল্কের কথা ঘোষণা করেন।

তালিকা দিয়ে জানান কোন দেশের পণ্যের উপর কত পরিমাণ শুল্ক আরোপ করবে আমেরিকা। তিনি যে ‘ঢিলের বদলে পাটকেল’ নীতিতে বিশ্বাসী, তা প্রথম থেকেই স্পষ্ট ফেরাকেন । তবে অন্ত যোষণার পরও দেখা গিয়েছে ট্রাম্পের। আলোচনার পথ খোলা রেখেছেন তিনি। তাঁর দাবি, যদি কোনও দেশ আমেরিকার পণ্যের উপর শুল্ক ছাড় দিতে রাজি থাকে, তবে তাঁর প্রশাসনও ভেবে দেখবে। ভারত ইতিমধ্যেই কিছু মার্কিন পণ্যের উপর আরোপিত শুষ্ক কমিয়েছে।

সেই তালিকায় আছে বুরবে। হুইস্কি, হার্লে ডেভিডসন বাইক। শুধু তা-ই নয়, ডিজিটাল পরিষেবার (‘শুগ্ন ট্যাক্স’ নামে পরিচিত) উপরও শুল্ক কমিয়েছে ভারত সরকার। ভবিষ্যতে আর কোনও আমেরিকান পণ্যের উপর শুল্ক কমানো হয় কি না, সে দিকে তাকিয়ে রয়েছে বাণিজ্য বাজার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ধুরন্ধর: দ্য রিভেঞ্জ—বিশ্বব্যাপী বক্স অফিসে ঝড়, এক সপ্তাহেই ১০৮৮ কোটির রেকর্ড

জনতার কলম ওয়েবডেস্ক :-আদিত্য ধর পরিচালিত এবং রণবীর সিং...

মঙ্গলখালি খুনে বড় সাফল্য, মূল অভিযুক্ত গ্রেপ্তার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মঙ্গলখালি খুনের ঘটনায়...

জেওর বিমানবন্দর উদ্বোধনে মোদির তোপ: সপা-কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ

জনতার কলম ওয়েবডেস্ক :-গৌতম বুদ্ধ নগরের জেওরে নয়ডা ইন্টারন্যাশনাল...

অস্ট্রেলিয়ায় তেল সংকটের আশঙ্কা, জ্বালানি নিরাপত্তায় নতুন পদক্ষেপ আলবানিজ সরকারের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের প্রভাব...