আগামী বছরের মার্চের মধ্যে দেশ থেকে সম্পূর্ণ নির্মূল হবে বামপন্থী চরমপন্থা: অমিত শাহ

Date:

জনতার কলম ওয়েবডেস্ক:- কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, আগামী বছরের ৩১শে মার্চের মধ্যে দেশ থেকে সম্পূর্ণভাবে বামপন্থী চরমপন্থা (Left-Wing Extremism) নির্মূল করা হবে। আজ নয়াদিল্লিতে আয়োজিত ‘নকশাল মুক্ত ভারত’ সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, ২০১৪ সালে নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসার সময় দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার তিনটি বড় সংকট ছিল — জম্মু ও কাশ্মীর, উত্তর-পূর্বাঞ্চল এবং বামপন্থী চরমপন্থা প্রভাবিত অঞ্চল। এই তিনটি ক্ষেত্রেই সহিংস ঘটনাগুলি জাতীয় নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করেছিল।

অমিত শাহ আরও জানান, সরকার দীর্ঘমেয়াদি কৌশল গ্রহণ করে এই সমস্যাগুলির সমাধান করেছে। বিশেষ করে উত্তর-পূর্ব ভারতে ২০০৪ থেকে ২০১৪ সালের তুলনায় ২০১৪ থেকে ২০২৪ সালের মধ্যে নিরাপত্তা বাহিনীর প্রাণহানির ঘটনা ৭০ শতাংশ হ্রাস পেয়েছে।তিনি জোর দিয়ে বলেন, সরকারের এই ধারাবাহিক উদ্যোগ ও কৌশলগত পদক্ষেপের ফলে দেশ এখন স্থায়ী শান্তি ও নিরাপত্তার পথে এগিয়ে চলেছে।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ধুরন্ধর: দ্য রিভেঞ্জ—বিশ্বব্যাপী বক্স অফিসে ঝড়, এক সপ্তাহেই ১০৮৮ কোটির রেকর্ড

জনতার কলম ওয়েবডেস্ক :-আদিত্য ধর পরিচালিত এবং রণবীর সিং...

মঙ্গলখালি খুনে বড় সাফল্য, মূল অভিযুক্ত গ্রেপ্তার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মঙ্গলখালি খুনের ঘটনায়...

জেওর বিমানবন্দর উদ্বোধনে মোদির তোপ: সপা-কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ

জনতার কলম ওয়েবডেস্ক :-গৌতম বুদ্ধ নগরের জেওরে নয়ডা ইন্টারন্যাশনাল...

অস্ট্রেলিয়ায় তেল সংকটের আশঙ্কা, জ্বালানি নিরাপত্তায় নতুন পদক্ষেপ আলবানিজ সরকারের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের প্রভাব...