আগামী প্রজন্মকে বাঁচাতে বৃক্ষরূপন ছাড়া আর কোন বিকল্প নেই : মেয়র 

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যের বনেদী স্কুল বলে পরিচিত রাজধানী আগরতলার নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের এনএসএস ইউনিটের উদ্যোগে সোমবার অনুষ্ঠিত হলো বনমহোৎসব। সবুজ আবার আসুক ফিরে, এই স্লোগানকে নিয়ে আয়োজিত এদিনের এই বনমহোৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার। এছাড়াও ছিলেন স্কুলের এসএমসি কমিটির চেয়ারম্যান তথা বিশিষ্ট সমাজ সেবী রাজিব ভট্টাচার্য, কর্পোরেটর রত্না দত্ত, সমাজসেবী সঞ্জয় সাহা সহ আরো বিশিষ্টজনেরা। এদিন অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধনের পর অতিথিরা বিদ্যানিকেতন চত্বরে ছাত্র-ছাত্রীদের সাথে নিয়ে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করেন। এই বনমোৎসব প্রসঙ্গে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে মেয়র দীপক মজুমদার এদিন বলেন যেভাবে পরিবেশের ভারসাম্য ক্রমশ নষ্ট হতে চলেছে তাতে করে আগামী প্রজন্ম অনেকটা ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন। তাই আগামী প্রজন্মকে বাঁচাতে বৃক্ষরূপন ছাড়া আর কোন বিকল্প নেই।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ত্রিপুরার সৌর সাফল্যে প্রধানমন্ত্রীর স্বীকৃতি, বললেন বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথ

জনতার কলম ওয়েবডেস্ক :- ত্রিপুরার দুর্গম জনজাতি অধ্যুষিত এলাকায়...

‘রাজনীতি নয়, ঐক্য প্রয়োজন’—মন কি বাতে মোদির বার্তা

জনতার কলম ওয়েবডেস্ক :- ‘মন কি বাত’ অনুষ্ঠানে দেশবাসীর...

জ্বালানি সংকটে শ্রীলঙ্কার পাশে ভারত, ৩৮ হাজার মেট্রিক টন তেল পাঠালো দিল্লি

জনতার কলম ওয়েবডেস্ক :- জ্বালানি সরবরাহে সংকটে পড়া শ্রীলঙ্কার...

তেহরানে ইরানের সামরিক ঘাঁটিতে ইসরায়েলের ব্যাপক হামলা

জনতার কলম ওয়েবডেস্ক :- ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রীয় অংশে...