আগামী দিনে বিদ্যুৎ পাওয়ার জন্য সৌরশক্তিই একমাত্র পথ: বিদ্যুৎ মন্ত্রী

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যে আগরতলা বাসীরাই সবচেয়ে বেশি বিদ্যুতের বিল দিচ্ছেন। তাই প্রধানমন্ত্রী সূর্যঘর মুফত বিজলী যোজনায় রাজধানীকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। রবিবার রাজধানীর লালবাহাদুর ব্যায়ামাগারে প্রধানমন্ত্রী সূর্যঘর মুফত বিজলী যোজনা নিয়ে আয়োজিত জনসচেতনতা ও নিবন্ধীকরণ শিবিরের উদ্বোধন করে এই কথা বলেন বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ।

রবিবার রাজধানীর লালবাহাদুর ব্যায়ামাগারের উদ্যোগে প্রধানমন্ত্রী সূর্য ঘর মুফত বিজলী যোজনা নিয়ে এক জনসচেতনতা এবং নিবন্ধীকরণ শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরের উদ্বোধন করেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ।

শিবিরে উপস্থিত ছিলেন লাল বাহাদুর ব্যায়ামাগিরের সভাপতি তথা রাজ্যের বিশিষ্ট সাংবাদিক প্রণব সরকার, রাজ্য বিজেপি নেতৃত্ব সুবল ভূমিক সহ অন্যান্যরা। এই নিবন্ধীকরণ শিবিরে বক্তব্য রাখতে গিয়ে বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ বলেন ,এই যোজনায় এক কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন সোলার প্লেট ইন্সটল করতে খরচ পরবে ৬৫ থেকে ৭০ হাজার টাকা।

এতে সাবসিডি মিলবে ৩৩ হাজার টাকা। সুতরাং ৩৩ থেকে ৩৫ হাজার টাকা খরচ করে ২৫ বছর পর্যন্ত যদি কেউ ফ্রি বিদ্যুৎ পরিষেবা পান তবে এর চেয়ে বড় কিছু হতে পারে না। মন্ত্রী আরো বলেন ,রাজ্যের নদীগুলির আকার ছোট হওয়ায় জলবিদ্যুতের তেমন একটা সুবিধা নেই। আগামী দিনে বিদ্যুৎ পাওয়ার জন্য সৌরশক্তিই একমাত্র পথ।

তাই সৌর বিদ্যুতের উপর গুরুত্ব দিচ্ছে সরকার। আগামী দিনগুলির কথা মাথায় রেখেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই যোজনা চালু করেছেন। বিদ্যুৎ মন্ত্রী আরো জানান ,রাজ্যের মধ্যে আগরতলা শহরবাসীই সবচেয়ে বেশি বিদ্যুতের বিল দেন। কারণ রাজধানীতে হুক লাইনের ব্যবস্থা প্রায় নেই বললেই চলে। তাই আগরতলা শহরকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।

রাজ্য বিদ্যুৎ নিগমের স্বীকৃতিপ্রাপ্ত একাধিক ভেন্ডার এই সচেতনতা শিবিরে অংশগ্রহণ করে। তারা এই যোজনায় কি ভাবে ব্যাংকের লোন পাওয়া যাবে, কিভাবে এই বিদ্যুৎ পরিষেবা পাওয়া যাবে সংশ্লিষ্ট বিষয় নিয়ে উপস্থিত এলাকাবাসীর কাছে বিস্তারিত তুলে ধরেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ত্রিপুরায় মাদক ও মানি লন্ডারিং চক্রে ইডির কড়া পদক্ষেপ

জনতার কলম ওয়েবডেস্ক :- বৃহৎ পরিসরে গাঁজা পাচার ও অর্থপাচারের...

তৃণমূলের চাপে মালদায় পুলিশ পর্যবেক্ষক পরিবর্তন

জনতার কলম ওয়েবডেস্ক :- মালদা জেলার চারটি বিধানসভা কেন্দ্রে...

উত্তরাখণ্ডে ‘রেভিনিউ লোক আদালত’ উদ্বোধন, দ্রুত বিচারেই জোর ধামির

জনতার কলম ওয়েবডেস্ক :-উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি রাজ্যস্তরের...

কলকাতায় ‘জনগণের চার্জশিট’ কর্মসূচিতে তৃণমূলের বিরুদ্ধে সরব শাহ

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অর্থনৈতিক...