আগামীকাল বিহার বিধানসভা নির্বাচনের ভোট গণনা, কড়া নিরাপত্তায় প্রস্তুত সব কেন্দ্র

Date:

জনতার কলম ওয়েবডেস্ক:- বিহার বিধানসভা নির্বাচনের ভোট গণনা আগামীকাল অনুষ্ঠিত হবে। রাজ্যের ৩৮টি জেলার মধ্যে ৪৬টি গণনাকেন্দ্রে একযোগে ভোট গণনা শুরু হবে সকাল ৮টা থেকে।

নির্বাচনে ব্যবহৃত ইলেকট্রনিক ভোটিং মেশিন (EVM) এবং ভিভিপ্যাট (VVPAT) বর্তমানে কড়া নিরাপত্তার মধ্যে স্ট্রং রুমে সিলবন্দি অবস্থায় সংরক্ষিত রয়েছে। প্রতিটি স্ট্রং রুমে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে —

ভিতরের নিরাপত্তা সামলাচ্ছে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী, আর বাইরের নিরাপত্তা দেখছে রাজ্য পুলিশ। এছাড়া পুরো প্রাঙ্গণজুড়ে সিসিটিভি নজরদারি ও কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে।

নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে, যদি ফর্ম ১৭সি ও ইভিএম তথ্যের মধ্যে অমিল পাওয়া যায়, কিংবা মক পোলের তথ্য মুছে না ফেলা হয়ে থাকে, সেক্ষেত্রে বাধ্যতামূলকভাবে ভিভিপ্যাট গণনা করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ধুরন্ধর: দ্য রিভেঞ্জ—বিশ্বব্যাপী বক্স অফিসে ঝড়, এক সপ্তাহেই ১০৮৮ কোটির রেকর্ড

জনতার কলম ওয়েবডেস্ক :-আদিত্য ধর পরিচালিত এবং রণবীর সিং...

মঙ্গলখালি খুনে বড় সাফল্য, মূল অভিযুক্ত গ্রেপ্তার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মঙ্গলখালি খুনের ঘটনায়...

জেওর বিমানবন্দর উদ্বোধনে মোদির তোপ: সপা-কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ

জনতার কলম ওয়েবডেস্ক :-গৌতম বুদ্ধ নগরের জেওরে নয়ডা ইন্টারন্যাশনাল...

অস্ট্রেলিয়ায় তেল সংকটের আশঙ্কা, জ্বালানি নিরাপত্তায় নতুন পদক্ষেপ আলবানিজ সরকারের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের প্রভাব...