আগরতলা এমবিবি বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা দিতে সাংসদে দাবি বিপ্লবের 

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- লোকসভায় বাজেট অধিবেশনের চতুর্থ দিনে বৃহস্পতিবার ফের একবার ত্রিপুরার উন্নয়নের দাবি উঠলো পশ্চিম ত্রিপুরার সাংসদ বিপ্লব দেবের মুখে।এদিন সংসদে বিপ্লব কুমার দেব বলেন, দুই বছর আগে ২০২২ সালের ৪ জানুয়ারি এমবিবি বিমানবন্দরে নতুন একটি টার্মিনাল ভবনের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আগরতলা ও বাংলাদেশের চিটাগাঙ্গের মধ্যে বিমান পরিষেবা চালু করার জন্য ত্রিপুরা সরকার ১৮.৮৫ কোটি টাকা এয়ারপোর্ট অথারেটি অফ ইন্ডিয়াকে দিয়েছে।তিনি বলেন, এমবিবি বিমানবন্দর ত্রিপুরার একমাত্র বিমানবন্দর। এদিন সংশ্লিষ্ট মন্ত্রকের মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন আগরতলা এমবিবি বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণার প্রক্রিয়াকে অগ্রাধিকার দেওয়া এবং ইমিগ্রেশন চেকপোষ্টের সূচনা করার।

পাশাপাশি বিমানবন্দরের পরিচালন ব্যবস্থাকে আরো আধুনিকীকরনেরও দাবি জানান। উল্লেখ্য, বাজেট অধিবেশনের প্রথম দিন ত্রিপুরেশ্বরী মন্দিরের উন্নয়নে অতিরিক্ত বরাদ্দ দাবি করেছিলেন সাংসদ বিপ্লব কুমার দেব। তৃতীয় দিনে বাজেটের উপর আলোচনা করে সকলের নজর কেরেছেন।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

কাফ ইনজুরিতে ভুগছেন ধোনি, শুরুর ম্যাচ মিস করার সম্ভাবনা

জনতার কলম স্পোর্টসডেস্ক :-আইপিএল ২০২৬-এর শুরুতেই বড় ধাক্কা চেন্নাই...

আইপিএল নিয়ে নরম অবস্থান, সম্প্রচারে নিষেধাজ্ঞা উঠল বাংলাদেশে

জনতার কলম স্পোর্টসডেস্ক :-বাংলাদেশে আসন্ন আইপিএল সম্প্রচার নিয়ে আর...

জম্মুতে প্রথম আন্তর্জাতিক হাফ ম্যারাথন, দৌড়াবে প্রায় ৪ হাজার প্রতিযোগী

জনতার কলম স্পোর্টসডেস্ক :-জম্মুতে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে...

মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন: ইরান-ইসরায়েল সংঘাতে যুক্ত হুতি, বাড়ছে উত্তেজনা

জনতার কলম ওয়েবডেস্ক:- মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমেই তীব্র আকার ধারণ...