আগরতলায় চৈত্র সেল মঙ্গলবার থেকে শুরু

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগামী ১লা এপ্রিল থেকে শুরু হতে চলছে চৈত্র মেলা। গোটা আগরতলা শহরকে জিম্মি রেখে এবারও শকুন্তলা রোড এবং ওরিয়েন্ট চৌমুনি এলাকায় বসছে এই মেলা। শনিবার আগরতলা পুর নিগমের তরফ থেকে ব্যবসায়ীদের জন্য জায়গা চিহ্নিত করে দেয়া হয়। এক তারিখ থেকে শুরু হওয়া চৈত্র মেলা চলবে ১৫ এপ্রিল পর্যন্ত।

এদিন ব্যবসায়ীদের বসার স্থান মার্কিং করে দেয়া হয়। পুর নিগম আগেই মেলায় অংশ গ্রহণ করার জন্য ব্যবসায়ীদের মধ্যে ফরম বিলি করে। সেই ফর্মের নাম্বার অনুযায়ী ব্যবসায়ীদের জায়গা দেয়া হয়। জনৈক পুর নিগমের কর্মী জানান শুরুন্তলা রোডে ৪২১ টা ভিট করা হয়েছে।

ওরিয়েন্ট চৌমুহনি এলাকায় করা হয়েছে একশটি ভিট। আর শিশু উদ্যানের পুকুর পার থাকছে ১৫০টি ভিট। উল্লেখ্য প্রতি বছর শকুন্তলা রোড এবং ওরিয়েন্ট চৌমুনির চৈত্র মেলাকে ঘিরে আগরতলা শহর যানজটে রীতিমতো হাঁপরে উঠে।

গোটা শহরেই থাকে ভিড়ে ঠাসা। পুর নিগম এই মেলাকে অন্যত্র সরিয়ে নিতে পারলেও রহস্যজনক কারনে কোন বিকল্প উদ্যোগ নেয়া হচ্ছে না। দাবি উঠছে এই চৈত্র মেলাকে শিশু উদ্যান কিংবা আস্তাবল ময়দানে নিয়ে যাওয়ার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ধুরন্ধর: দ্য রিভেঞ্জ—বিশ্বব্যাপী বক্স অফিসে ঝড়, এক সপ্তাহেই ১০৮৮ কোটির রেকর্ড

জনতার কলম ওয়েবডেস্ক :-আদিত্য ধর পরিচালিত এবং রণবীর সিং...

মঙ্গলখালি খুনে বড় সাফল্য, মূল অভিযুক্ত গ্রেপ্তার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মঙ্গলখালি খুনের ঘটনায়...

জেওর বিমানবন্দর উদ্বোধনে মোদির তোপ: সপা-কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ

জনতার কলম ওয়েবডেস্ক :-গৌতম বুদ্ধ নগরের জেওরে নয়ডা ইন্টারন্যাশনাল...

অস্ট্রেলিয়ায় তেল সংকটের আশঙ্কা, জ্বালানি নিরাপত্তায় নতুন পদক্ষেপ আলবানিজ সরকারের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের প্রভাব...