অবিলম্বে বর্ধিত বিদ্যুৎ মাশুল প্রত্যাহারের দাবিতে ধর্নায় সিপিআইএম

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্য সরকারের বিদ্যুৎ নিগম আন্তর্জাতিক বাজারে গ্যাসের মূল্য বৃদ্ধির অজুহাত এনে চলতি মাস থেকে বিদ্যুতের মাশুল বৃদ্ধি করেছে। এমনিতেই রাজ্যে বিদ্যুৎ পরিষেবা এখন অনেকটা বেহাল হয়ে পড়েছে। পরিষেবার মান উন্নয়ন না করে এভাবে মাশুল বৃদ্ধির প্রতিবাদে প্রতিনিয়ত সোচ্চার হয়ে উঠছে বিরোধী রাজনৈতিক দলগুলি। তা আরো একবার লক্ষ্য করা গেল সোমবার আগরতলা ভুতুরিয়া এলাকায় বিদ্যুৎ নিগমের প্রধান কার্যালয় প্রাঙ্গণে। অবিলম্বে বর্ধিত বিদ্যুৎ মাশুল প্রত্যাহার, বিদ্যুৎ ক্ষেত্রে বেসরকারীকরণ বন্ধ করা এবং বিদ্যুৎ পরিষেবার বেহাল দশা দূর করার দাবি নিয়ে এদিন গণ অবস্থান বিক্ষোভ কর্মসূচি সংঘটিত করল সিপিআইএম পশ্চিম ত্রিপুরা জেলা কমিটি। এদিনের এই গণ অবস্থানে অংশ নিয়ে রাজ্যের বেহাল বিদ্যুৎ পরিষেবা তুলে ধরে রাজ্য সরকারের বিভিন্ন নীতির তীব্র সমালোচনা করেন সিপিআইএম জেলা ও রাজ্য নেতৃত্ব। এতে উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য মানিক দে, শংকর প্রসাদ দত্ত, পার্টির জেলা সম্পাদক রতন দাস সহ আরো অনেকে। গন অবস্থানে বক্তব্য রাখতে গিয়ে সিপিআইএম জেলা সম্পাদক প্রাক্তন বিধায়ক রতন দাস বলেন বিদ্যুৎ দপ্তরের ব্যর্থতার কারণে পরিষেবা মুখ থুবড়ে পড়েছে। বেসরকারিকরণ হলো বিজেপি সরকারের মূল আর্থিক নীতি। সরকার জনগণের প্রতি তার দায়িত্ব থেকে হাত তুলে নিতে চাইছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ধুরন্ধর: দ্য রিভেঞ্জ—বিশ্বব্যাপী বক্স অফিসে ঝড়, এক সপ্তাহেই ১০৮৮ কোটির রেকর্ড

জনতার কলম ওয়েবডেস্ক :-আদিত্য ধর পরিচালিত এবং রণবীর সিং...

মঙ্গলখালি খুনে বড় সাফল্য, মূল অভিযুক্ত গ্রেপ্তার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মঙ্গলখালি খুনের ঘটনায়...

জেওর বিমানবন্দর উদ্বোধনে মোদির তোপ: সপা-কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ

জনতার কলম ওয়েবডেস্ক :-গৌতম বুদ্ধ নগরের জেওরে নয়ডা ইন্টারন্যাশনাল...

অস্ট্রেলিয়ায় তেল সংকটের আশঙ্কা, জ্বালানি নিরাপত্তায় নতুন পদক্ষেপ আলবানিজ সরকারের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের প্রভাব...