অবিবাহিত পরিচয়ে যুবতির সাথে প্রতারণা এক টি এস আর জওয়ান-এর বিরুদ্ধে, থানায় মামলা যুবতির 

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- অবিবাহিত পরিচয়ে যুবতির সাথে প্রতারণার করে টি এস আর জওয়ান সুবিমল চাকমা।  ঘটনা ধামাচাপার চেষ্টার অভিযোগ পুলিশ কনস্টেবল সুজিত চাকমার বিরুদ্ধে। কাঞ্চনপুর থানার পুলিশের ভূমিকায় অসন্তুষ্ট নির্যাতিতা।

উল্লেখ্য উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুর থানার পুলিশ কনস্টেবল সুজিত চাকমা ওরফের টুকু স্বঘোষিত সমাজপতি সেজে কাঞ্চনপুর থানায় চাকমা সমাজ থেকে আগত বহু নারী নির্যাতনের মামলাকে প্রভাবিত করেন এমনই এক চাঞ্চল্যকর অভিযোগ করেন দশদা এলাকার এক চাকমা যুবতীর।

চাকমা যুবতী গত ১৩ নভেম্বর কাঞ্চনপুর থানায় এক লিখিত অভিযোগ করেন ১৩ ব্যাটেলিয়ানের এক টি এস আর, সুবিমল চাকমা নিজেকে অবিবাহিত পরিচয় দিয়ে বিয়ের প্রতিশ্রুতি প্রদানের মাধ্যমে তার সাথে দৈহিক সম্পর্ক স্থাপন করে। শুধু তাই নয় ১৩ ব্যাটেলিয়ানের নিকট ঊড়িছড়া গ্রামে একটি ঘর ভাড়া করে উক্ত যুবতীকে সাথে নিয়ে বসবাস করতে শুরু করে।

পরবর্তী সময়ে যুবতী জানতে পারেন সুবিমল চাকমা বিবাহিত। তখন তিনি সুবিমল চাকমার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন। কিন্তু ওসি মহোদয় মামলা লিপিবদ্ধ করেননি। সুজিত চাকমা স্বঘোষিত সমাজপতি সেজে অভিযোগকারীনিকে বারবার ফোনে হুমকি দিতে থাকেন। পরবর্তী সময়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে মামলা লিপিবদ্ধ করতে বাধ্য হন থানার ওসি উদ্যম দেববর্মা। যার নম্বর ৮১/২০২৪ ধারা ৩১৮(২)/৬৯/১১৭(২)/৩(৫) বি এন এস।

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ধুরন্ধর: দ্য রিভেঞ্জ—বিশ্বব্যাপী বক্স অফিসে ঝড়, এক সপ্তাহেই ১০৮৮ কোটির রেকর্ড

জনতার কলম ওয়েবডেস্ক :-আদিত্য ধর পরিচালিত এবং রণবীর সিং...

মঙ্গলখালি খুনে বড় সাফল্য, মূল অভিযুক্ত গ্রেপ্তার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মঙ্গলখালি খুনের ঘটনায়...

জেওর বিমানবন্দর উদ্বোধনে মোদির তোপ: সপা-কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ

জনতার কলম ওয়েবডেস্ক :-গৌতম বুদ্ধ নগরের জেওরে নয়ডা ইন্টারন্যাশনাল...

অস্ট্রেলিয়ায় তেল সংকটের আশঙ্কা, জ্বালানি নিরাপত্তায় নতুন পদক্ষেপ আলবানিজ সরকারের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের প্রভাব...