অত্যাধুনিক প্রযুক্তি যুক্ত জল নিকাশি পাম্প হাউস পরিদর্শনে গেলেন রাজ্যপাল

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- কয়েক বছর আগেও সামান্য বৃষ্টিতে রাজধানীতে জল জমে জলাশয়ে পরিনত হত। তাই বর্তমান সময়ে যাতে রাজ্যবাসী এই সমস্যার সম্মুখীন না হয় এজন্য আগরতলা পুর নিগম অত্যাধুনিক প্রযুক্তি যুক্ত জল নিকাশি পাম্প মেশিন বসিয়েছে। সোমবার রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু বনমালীপুর এলাকায় পাম্প হাউস পরিদর্শনে যান।

এদিন পাম্প হাউসের সবদিক খতিয়ে দেখে তিনি বলেন সবকটি পাম্প হাউসের মধ্যে এই পাম্প হাউসের সিস্টেম অত্যাধুনিক। আগরতলা পুর নিগম রাজ্যবাসীর সুরক্ষার কথা চিন্তা করে এই পাম্প হাউসের নির্মাণ করেছে। তাই বাকি পাম্প হাউস গুলিতেও আধুনিক পদ্ধতি ব্যবহার করার পরামর্শ দেন তিনি। এদিন রাজ্যপালের পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন পুর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব সহ আধিকারিকরা।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ধুরন্ধর: দ্য রিভেঞ্জ—বিশ্বব্যাপী বক্স অফিসে ঝড়, এক সপ্তাহেই ১০৮৮ কোটির রেকর্ড

জনতার কলম ওয়েবডেস্ক :-আদিত্য ধর পরিচালিত এবং রণবীর সিং...

মঙ্গলখালি খুনে বড় সাফল্য, মূল অভিযুক্ত গ্রেপ্তার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মঙ্গলখালি খুনের ঘটনায়...

জেওর বিমানবন্দর উদ্বোধনে মোদির তোপ: সপা-কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ

জনতার কলম ওয়েবডেস্ক :-গৌতম বুদ্ধ নগরের জেওরে নয়ডা ইন্টারন্যাশনাল...

অস্ট্রেলিয়ায় তেল সংকটের আশঙ্কা, জ্বালানি নিরাপত্তায় নতুন পদক্ষেপ আলবানিজ সরকারের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের প্রভাব...