২০২৭ সালের মধ্যে ভারত সারা বিশ্বের মধ্যে তৃতীয় অর্থনীতির দেশ হবে : রাজনাথ 

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-বর্তমান সময়ে গোটা বিশ্বে অর্থনীতির দিক থেকে নিজেদের প্রতিষ্ঠিত করেছে ভারত। যার দরুন ভারতকে খুব ইতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখছে বিশ্বের বড় বড় বিনিয়োগ এবং সমীক্ষা সংস্থা। এ প্রসঙ্গে সোমবার প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, “বিশ্বের বড় বড় বিনিয়োগ সংস্থাগুলি এবং সমীক্ষা সংস্থাগুলি ভারতকে ইতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখে ক্রমাগত রিপোর্ট প্রকাশ করে চলছে৷ সম্প্রতি একটি সমীক্ষা রিপোর্ট এসেছে যেখানে ২৩টি দেশের প্রায় অর্ধেক নাগরিক ভারতকে বড় আশা নিয়ে দেখেছে। ২০১৪ সালে, যখন আমাদের সরকার গঠিত হয়েছিল, ভারত অর্থনীতির দিক থেকে ১০ তম স্থানে ছিল, নয় বছরে আমরা ৫ তম স্থানে উঠে এসেছি বলে জানান তিনি ।তাছাড়া আগামীদিনে ২০২৭ সালের মধ্যে ভারত সারা বিশ্বের মধ্যে শীর্ষ তিনটি অর্থনীতির মধ্যে থাকবে বলেও জানিয়েছেন তিনি।

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

হরমুজ প্রণালী দিয়ে মানবিক সহায়তা পরিবহনে সম্মত ইরান

জনতার কলম ওয়েবডেস্ক :- বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ...

বালেন্দ্র শাহ সরকারের প্রথম সিদ্ধান্তেই গ্রেফতার প্রাক্তন প্রধানমন্ত্রী

জনতার কলম ওয়েবডেস্ক :- নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী ও সিপিএন-ইউএমএল-এর...

আবুধাবিতে জেলেনস্কি-শেখ মোহাম্মদের বৈঠক, আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনা

জনতার কলম ওয়েবডেস্ক :- সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট...

পশ্চিম এশিয়া সংঘাতে উত্তেজনা, বিশ্ববাজারে তেলের দামে ঊর্ধ্বগতি

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের প্রেক্ষাপটে...