হাঁপানিয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভূস্মীভূত বাজার পরিদর্শনে গেলেন মেয়র

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শনিবার সাতসকালেই হাঁপানিয়া বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান সম্পূর্ণভাবে ভূস্মীভূত হয়ে যায়। পাশাপাশি এক দুটি দোকান ক্ষতিগ্রস্ত হয়। অগ্নি নির্বাপক দপ্তরের দুটি গাড়ির প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পরে ঘটনার খবর পেয়ে বাজার পরিদর্শনে গিয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে কথা বলে সমস্ত রকম সাহায্যের আশ্বাস দেন আগরতলা পুর নিগমের মেয়র তথ্য বিধায়ক দীপক মজুমদার।

শনিবার সকালে হাঁপানিয়া বাজারে একটি টিফিনের দোকানে অগ্নিকান্ড ঘটে। ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। আচমকাই ওই টিফিনের দোকানে সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। তাতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখায় বাকি চারটি দোকান সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়ে যায়। সাথে সাথে দমকলবাহিনীকে খবর দেওয়া হয়। কিন্তু দমকলবাহিনীর ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন ভয়াবহ আকার ধারণ করে। ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘিরে এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

ঘটনার পর এলাকা পরিদর্শনে যান মেয়র তথ্য বিধায়ক দীপক মজুমদার। সঙ্গে ছিলেন বাধাঘাট কেন্দ্রের বিধায়ক মিনা রানী সরকার, স্থানীয় কর্পোরেটে ব্যাগী দাস সহ অন্যান্নরা। তাদের দেখে কান্নায় ভেঙে পড়েন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সহ তাদের পরিবারের লোকেরা। যদিও মেয়রের আশ্বাস পেয়ে কিছুটা স্বস্তি পান। কি ভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত তা নিয়ে শুরু হয়েছে তদন্ত। এদিকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্যে প্রশাসন কি ব্যবস্থা নেয় সে দিকেই তাকিয়ে আছেন তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

হরমুজ প্রণালী দিয়ে মানবিক সহায়তা পরিবহনে সম্মত ইরান

জনতার কলম ওয়েবডেস্ক :- বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ...

বালেন্দ্র শাহ সরকারের প্রথম সিদ্ধান্তেই গ্রেফতার প্রাক্তন প্রধানমন্ত্রী

জনতার কলম ওয়েবডেস্ক :- নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী ও সিপিএন-ইউএমএল-এর...

আবুধাবিতে জেলেনস্কি-শেখ মোহাম্মদের বৈঠক, আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনা

জনতার কলম ওয়েবডেস্ক :- সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট...

পশ্চিম এশিয়া সংঘাতে উত্তেজনা, বিশ্ববাজারে তেলের দামে ঊর্ধ্বগতি

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের প্রেক্ষাপটে...