সংস্কারের দাবিতে অবরোধে বসেছে স্থানীয় মানুষ

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সংস্কারের দাবীতে রাস্তা অবরোধে বসেছে এলাকার জনগণ। শেষ পর্যন্ত প্রশাসন এবং পঞ্চায়েতের হস্তক্ষেপে পথ অবরোধ প্রত্যাহার করে নেয় জনগণ। ঘটনা বিলোনিয়া মহকুমার পূর্ব কলাবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের ঘাটিপাড়া এলাকায়। সংবাদে প্রকাশ, এই এলাকাতে প্রায় শতাধিক পরিবারের বসবাস। এই রাস্তার মধ্যেই রয়েছে একটি ইট ভাট্টাএবং একটি বালুরঘাট । প্রতিনিয়ত ইটভাট্টা এবং বালুর ঘাটে এই রাস্তা দিয়ে ইট বোঝাই এবং বালু বোঝাই লড়ি চলাচল করে। যার ফলে খুব দ্রুত রাস্তাটি মানুষ চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এলাকাবাসী বহুবার এই বিষয়টি নিয়ে স্থানীয় পঞ্চায়েতে অভিযোগ জানিয়েছে। বেশ কয়েকবার ইটভাট্টা কর্তৃপক্ষের সাথে সমস্যা সমাধানের জন্য আলোচনায় বসেছে । কিন্তু কাজের কাজ কিছু হয়নি। তাই বাধ্য হয়ে সোমবার এলাকাবাসী পথ অবরোধে বসে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

হরমুজ প্রণালী দিয়ে মানবিক সহায়তা পরিবহনে সম্মত ইরান

জনতার কলম ওয়েবডেস্ক :- বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ...

বালেন্দ্র শাহ সরকারের প্রথম সিদ্ধান্তেই গ্রেফতার প্রাক্তন প্রধানমন্ত্রী

জনতার কলম ওয়েবডেস্ক :- নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী ও সিপিএন-ইউএমএল-এর...

আবুধাবিতে জেলেনস্কি-শেখ মোহাম্মদের বৈঠক, আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনা

জনতার কলম ওয়েবডেস্ক :- সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট...

পশ্চিম এশিয়া সংঘাতে উত্তেজনা, বিশ্ববাজারে তেলের দামে ঊর্ধ্বগতি

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের প্রেক্ষাপটে...