লোকসভা নির্বাচনের জন্য রাজ্যে এলো ৬০-৭০ কোম্পানির বেশি কেন্দ্রীয় বাহিনী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যের দুটি লোকসভা ও একটি বিধানসভার উপ- নির্বাচনের জন্য আরও এলো কেন্দ্রীয় বাহিনী। বুধবার রাতে বিশেষ ট্রেনে আরও কেন্দ্রীয় বাহিনী আসে আগরতলা রেল স্টেশনে। আগরতলা রেলস্টেশন থেকে তাদের রাজ্যের বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয়। লোকসভা নির্বাচন ঘোষণার আগে থেকেই রাজ্যে আসা শুরু হয় কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর।

ইতিমধ্যে প্রায় ৬০-৭০ কোম্পানির বেশি কেন্দ্রীয় বাহিনী এসে রাজ্যে পৌঁছে গেছে। ত্রিপুরায় লোকসভা নির্বাচন দুই দফায়। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ভোট গ্রহণ ১৯ এপ্রিল আর ২৬ এপ্রিল পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের ভোট গ্রহণ। এদিকে পশ্চিম আসনের সঙ্গেই হবে রামনগর বিধানসভা কেন্দ্রের উপ-ভোট। নির্বাচন যাতে অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করা হয় সেজন্যই প্রয়োজনীয় কেন্দ্রীয় বাহিনী পাঠানো হচ্ছে রাজ্যে।

 

 


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *