রাজধানীর ব্যস্ততম সড়ক যানজট মুক্ত রাখতে ট্রাফিক পুলিশের যৌথ অভিযান, চলবে আগামীদিনেও 

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- যানজট নিয়ন্ত্রণে রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে ট্রাফিক। আগরতলা শহরে যানজটের কারনে নাজেহাল অবস্থা সাধারন মানুষের। শহরের যত্রতত্র পার্কিং করে রাখা হয় বাইক গাড়ি। ফলে সৃষ্টি হচ্ছে যানজট। এমনকি রাস্তার জায়গা দখল করে একাংশ ব্যবসায়ী তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে।

এতে করেও যানজটের সৃষ্টি হচ্ছে। কিছুটা বিলম্ব হলেও তা বোধগম্য হল ট্রাফিক পুলিশের। সোমবার আগরতলা পুর নিগম, পুলিশ, পরিবহন দপ্তর ও ট্রাফিক পুলিশ যৌথ ভাবে অভিযান চালায় রাজধানীর পুরাতন মোটরস্ট্যান্ড এলাকায়। অভিযানের নেতৃত্বে ছিলেন ট্রাফিক এসপি মানিক লাল দাস।

তিনি জানান আগরতলা শহরের ব্যস্ততম এলাকা গুলিতে ধারাবাহিক ভাবে অভিযান চালানো হচ্ছে। পুরাতন মোটর স্ট্যান্ড এলাকায় কিছু কিছু ব্যবসায়ী নিজেদের দোকানের সামনে বাইক পার্কিং করে রেখেছে। আবার কেউ কেউ রাস্তার জায়গা দখল করে ব্যবসা করছে। তাদের সকলকে এইদিন সতর্ক করে দেওয়া হয়েছে। অভিযান প্রতিনিয়ত চলবে বলে তিনি জানান।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ত্রিপুরার সৌর সাফল্যে প্রধানমন্ত্রীর স্বীকৃতি, বললেন বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথ

জনতার কলম ওয়েবডেস্ক :- ত্রিপুরার দুর্গম জনজাতি অধ্যুষিত এলাকায়...

‘রাজনীতি নয়, ঐক্য প্রয়োজন’—মন কি বাতে মোদির বার্তা

জনতার কলম ওয়েবডেস্ক :- ‘মন কি বাত’ অনুষ্ঠানে দেশবাসীর...

জ্বালানি সংকটে শ্রীলঙ্কার পাশে ভারত, ৩৮ হাজার মেট্রিক টন তেল পাঠালো দিল্লি

জনতার কলম ওয়েবডেস্ক :- জ্বালানি সরবরাহে সংকটে পড়া শ্রীলঙ্কার...

তেহরানে ইরানের সামরিক ঘাঁটিতে ইসরায়েলের ব্যাপক হামলা

জনতার কলম ওয়েবডেস্ক :- ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রীয় অংশে...